সড়ক দুর্ঘটনায় আহত তাসকিন




বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। একটি প্রাইভেট কার তাসকিনের রিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাসকিন জানিয়েছেন, ‘আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটি প্রাইভেটকার এসে পিছন থেকে রিকশায় মেরে দিলো। আমি ও জনি দুজনেই রিকশাওয়ালার উপরে পড়ে যাই। তাই বেশি ব্যথা পাইনি। কয়দিন ধরেই হালকা-পাতলা ব্যথা পাওয়ার উপরেই আছি। সবগুলোই ফাঁড়া হিসেবে ধরলাম। ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছ, এটা আমার বিশ্বাস।’
পিঠের ইনজুরিতে ভুগছেন তাসকিন। পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। এমন সময়েই দুর্ঘটনায় পড়লেন। তবে ভাগ্য সুপ্রসন্ন বলেই কিনা তেমন কিছু হয়নি।