ক্রেন ভাড়া করে দলকে সমর্থন!




স্টেডিয়ামে প্রবেশ করার অনুমতি নেই। তাতে কি হয়েছে? প্রিয় দলকে সমর্থন দেওয়া থেকে বাঁধা দেওয়া যাবে? কিছুতেই না। নিজের প্রিয় দলের জন্য প্রয়োজনে সবকিছু করা যায়। এমন অনেক দৃষ্টান্ত স্থাপন করেন ফুটবলপ্রেমীরা। এমনই এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন এক তুর্কি নাগরিক। নিজের দলকে সমর্থন দেওয়ার জন্য ক্রেন ভাড়া করেছেন, কারণ স্টেডিয়ামে তার প্রবেশে নিষেধাজ্ঞা আছে।
ঠিক কি কারণে এই নিষেধাজ্ঞা তা অবশ্য পরিস্কার নয়। গত প্রায় ১২ মাস ধরে তুরস্কের দেনিজলি আতাতুর্ক স্টেডিয়ামে তার প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। জানা গেছে, ফুটবলের উন্মাদ সমর্থকের নাম আলি দেমিরকায়া।
নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে তিনি মাঠে গিয়েছেন। কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে খেলা দেখেছেন মাঠের বাইরে থেকে। প্রিয় দল দেনিজলিসপোর’র খেলা দেখতে অনেক উচ্চতায় উঠেছেন। জানা যায়, খেলার ৭৫ মিনিট সময় থেকে খেলা দেখেন। দর্শকদের সাথে উল্লাস করেন, শার্ট খুলে শূন্যে উড়ান।
কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এসে নেমে আসতে বললে তিনি নেমে আসেন নীচে। তার দল যেতে ৫-০ গোলে। তার এমন পাগলাটে কাজের জন্য রীতিমতো জনপ্রিয় হয়ে গেছেন।
তুর্কির এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খেলাটি আমার দলের (দেনিজলিসপোর) জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম খেলা দেখতে অনুমতি নেওয়ার জন্য। কিন্তু, তারা আমাকে সে অনুমতি দেয় নি। তাই আমি তৎক্ষণাৎ ক্রেন ভাড়া করি।’
তুর্কি গণমাধ্যমের মধ্য দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ক্রেনটি ভাড়া করতে ৩৫৪ লিরা খরচ করেন। বাংলাদেশের টাকায় যা প্রায় ৭০০০ টাকা।