দলটি আরো শক্তিশালী হতে পারত!




ঠিক ২০ বছর আগে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ১৯৯৮ সালে সে বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আজ কোচ হিসেবে ফ্রান্সকে নেতৃত্ব দিচ্ছে। দিদিয়ে দেশঁ তার বিশ্বকাপ দল ঘোষণা করেছে। সেই দল নিয়ে আছে মত বিরোধ। অনেকেরই মতে, দলটি আরো শক্তিশালী হতে পারত।
বিশ্বকাপ উন্মাদনায় যখন পুরো বিশ্ব পুড়ছে, তখন বসে নেই অংশগ্রহণকারী দলগুলো। তারা আলোচনার খোরাক হিসেবে ঘোষণা করে চলেছে নিজেদের দল। ফ্রান্সকে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার মনে করা হচ্ছে। কি নেই তাদের! শুরু থেকে শেষ পর্যন্ত তারকায় সমৃদ্ধ। তবে যেটুকু তাদের ঘাটতি, সেটুকু অভিজ্ঞতা। তারুণ্য নির্ভর তারুণ্যের জয়গান গেয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলতে পারবে কি?
এন্থনী মার্শিয়াল নেই, খুব অবাক করেই দলে রাখা হয়নি তাকে। দিমিত্রি পায়েট ইনজুরিযে পড়েছে দল ঘোষণার আগের দিন। কয়েকদিন আগে ছোট পাওয়া ল্যাকজাতেও নেই, নেই পিএসজির মধ্যমাঠের কান্ডারী রাবিয়ট। বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার কিংসলে কোমানকেও রাখা হয়নি এক অজানা কারণে। তারা থাকলে আরো শক্তিশালী হতো ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলটি। এরপরও ফ্রান্স দল এখনো রাশিয়া বিশ্বকাপ দাবী করতেই পারে।
আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ফ্রান্স। ‘সি’ গ্রুপে ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও ডেনমার্ক।
ফ্রান্সের বিশ্বকাপ দল :
গোলরক্ষক: হুগো ইয়োরিস, স্তিভ মাদাদা, আলফুঁস আরিওলা
ডিফেন্ডার: জিবরিল সিদিবে, বাঁজামা পাভার্দ, রাফায়েল ভারানে, প্রেসনেল কিম্পেম্বে, আদিল রামি, সামুয়েল উমতিতি, লুকা এরনঁদেজ, বাঁজামাঁ মাঁদি
মিডফিল্ডার: পল পগবা, এনগোলা কঁতে, কোরোঁতাঁ তোলিসো, ব্লেইস মাতুইদি, স্তিভেন জঞ্জি, তমাস লেমা
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলে, নাবিল ফেকি, ফ্লোরিয়ান থাউভিন।