ব্রাজিলকে বলা হয় খেলোয়াড় তৈরির কারখানা। এমন কিছু খেলোয়াড় তৈরি হয়েছে ব্রাজিলে, ফুটবল মাঠে যাদের দাপুটে বিচরণ মন জয় করে নিয়েছে। মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত। পেলে, গরিঞ্চা, রোনালদো, রোনালদিনহো, রবার্তো কার্লোস, কাফু, রিভালদো, কাকাদের মত সেরা তারকাদের আবির্ভাব এই ব্রাজিলেই। যারা একসময় রাজত্ব করেছে ফুটবল দুনিয়া। কিংবা হালের নেইমার, কুতিনহো, হেসুস, ফিরমিনো, উইলিয়ানরা বর্তমানে ফুটবল বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্ব জাহিরে লড়াই করে চলেছে।
এত এত তারকাদের ভিড়ে ব্রাজিল দল হয়েছে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর। আর তাই সর্বোচ্চ পাঁচবার বিশ্বসেরা হয়ে সবার উপরে চড়ে বসেছে সাম্বা কিংরা। তাদের এই শ্রেষ্ঠত্বে পেলের অবদান যেমন অনস্বীকার্য, তেমনি রোনালদো-রোনালদিনহোদের দাপট অবিশ্বাস্য। এই পরম্পরা ব্রাজিলকে নিয়ে গিয়েছে অনন্য উচ্চতায়। একের পর এক সোনালী প্রজন্ম জন্ম দিয়ে তাক লাগিয়েছে বারবার। তৈরি করেছে এক ঝাঁক প্রতিভা।
২০০২ বিশ্বকাপ দলের কথাই চিন্তা করি। রোনালদো, রিভালদো, রোনালদিনহো, কাফু, দিদা, কাকা, রবার্তো কার্লোস – কি ছিল না তাদের! এমন এক দল বিশ্বকাপ না জিতলে ফুটবলেরই অসম্মান হতো। তারা জিতেছিল, পঞ্চম বিশ্বকাপ জিতে শ্রেষ্ঠত্বের শীর্ষে আরো পাকাপাকি ভাবে বসেছিল। যদিও সেবারের বিশ্বকাপে খেলাটাই অনিশ্চিত ছিল সেলেকাওদের। বিশ্বকাপ বাছাইপর্বে করুণ অবস্থা, শেষ ম্যাচে জিতে কোনোমতে বিশ্বকাপের টিকিট পাওয়া ব্রাজিলকে বিশ্বকাপে আর ফিরে তাকাতে হয় নি। প্রতি ম্যাচেই দাপুটে জয়ে ব্রাজিল শিরোপা উঁচিয়ে ধরেছিল।
এরপর পেরিয়ে গেছে তিনটি বিশ্বকাপ। ব্রাজিলের পরম্পরায় সেরা দল হিসেবে কোনোবারই আবির্ভাব হতে পারেনি। তবে এবার ভিন্ন পথে এগোচ্ছে ব্রাজিল। এই দলটি গর তিনটি আসরের থেকে যেকোনো ভাবেই শ্রেষ্ঠ। নেইমারের নেতৃত্বে ভয়ংকর হয়ে ওঠা এই দল ২০১৯ রাশিয়া বিশ্বকাপের অন্যতম দাবিদার।
এই দলের গোলবার রক্ষায় আছেন সময়ের অন্যতম সেরা দুই গোলরক্ষক এডারসন ও এলিসন। ব্রাজিলিয়ান কোচ তিতের জন্য এ এক মধুর সমস্যা। একজনকে বাছাই করতেই বেগ পেতে হবে যে।
রক্ষনদুর্গ রক্ষায় ব্রাজিলের দানি আলভেস এবার নেই। ইনজুরির জন্য ছিটকে পড়েছেন এবার দল থেকে। আলভেস না থাকলেও চিন্তার কিছু নেই ব্রাজিলের। কেননা, বাকিরাও যে কারো চেয়ে কম না। থিয়াগো সিলভা, মার্সেলো, দানিলো, মিরান্ডা, ফিলিপ লুইস, মারকুইনহেসরাও বছর জুড়ে ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়িয়েছেন। সেরা ক্লাবগুলোতে মেলে ধরছেন। তাই এমন রক্ষণভাগ ভাঙতে হলে বাড়তি উদ্দমে প্রতিপক্ষকে লড়াই চালিয়ে যেতে হবে।
ব্রাজিলের রাশিয়া দলের মাঝমাঠ আরো শানিত। ক্যাসিমিরো, উইলিয়ান, ফার্নান্দিনহো, ফ্রেড, পাউলিনহো, কুতিনহোরা যেকোনো দিকে যেকোনো ভাবে খেলার গতিপথ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। আর আক্রমণভাগে নেইমার তো রয়েছেনই সাথে গ্যাব্রিয়াল হেসুস, ফিরমিনোরাও বছর জুড়ে দাপট দেখিয়েছেন।
এই ব্রাজিল দলটা একটু অন্যরকম। এই ব্রাজিল দল গেল বিশ্বকাপগুলোর দলের থেকে সেরা। এই দলের খেলোয়ারগুলো মুহূর্তে নিজেদের জায়গা পরিবর্তন করে খেলার ফর্মেশন পাল্টে দেওয়ার ক্ষমতা। এমন অনেক খেলোয়াড় আছে যারা বিভিন্ন জায়গায় খেলে অভ্যস্ত। তাই ব্রাজিলের কোচ তিতে খেলার মধ্যেই পরিস্থিতি বিবেচনায় ফর্মেশনে পরিবর্তন এনে প্রতিপক্ষকে ভড়কে দিতে পারেন।
আর সে কারণেই ব্রাজিল দল এবার ভরসা করতেই পারেন তাদের সৈনিকদের উপর। এই দল হয়ে উঠতে পারে ব্রাজিলের আরেকটি সোনালী প্রজন্ম। যেই প্রজন্ম এনে দিতে পারে ব্রাজিলের জন্য ষষ্ঠ শিরোপা।
১৮ই জুন সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন। ২২ তারিখ কোস্টারিকা ও ২৮ তারিখ সার্বিয়ার বিপক্ষে গ্রূপ পর্বের বাকি দুই ম্যাচে লড়বে ব্রাজিল।
১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ এর পর আবারো বিশ্বজয়ের স্বপ্ন দেখাটা নিতান্তই অমূলক নয়। হতে পারে এবার ব্রাজিলের হলুদ বর্ণ ধারণ করল রাশিয়ার সবুজ গালিচা।
আরো পড়ুন :
https://paperslife.com/2018/06/05/ধ্বংসস্তূপে-দাঁড়িয়ে-আর্জ/
