ক্ষুব্ধ ম্যারাডোনা দেখা করতে চান মেসিদের সঙ্গে




দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে নাইজেরিয়ার বিপক্ষে অবশ্যই জিততে হবে আর্জেন্টিনার। সমীকরণ খারাপ হলে যেমন তেমন জয়েও চলবে না চাই বড় ব্যবধানে জয়।
কি চলছে আর্জেন্টিনা শিবিরে তা মিডিয়া পাড়ায় ঢুঁ দিলেই বেশ বোঝা যায়। পরিস্থিতি যে গম্ভীর তার আরেক প্রামাণ দিতে এবার আরেক বোমা ফাটালেন স্বয়ং ডিয়েগো ম্যারাডোনা।
মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার খেলোয়াড়দের সাথে দেখা করার জন্য অনুরোধ জানিয়েছেন। ম্যারাডোনা বলেছেন, তিনি ইয়র্গে সাম্পোলির খেলোয়াড়দের সাথে দেখা করতে চান এবং তার সাথে আর্জেন্টিনার আরো কয়েকজন সাবেক খেলোয়াড়কে নিয়ে যেতে চান।
সম্প্রতি, ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হবার পর ‘ক্ষুব্ধ এবং হতাশ’ ম্যারাডোনা আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সমালোচনা করেছেন। বিশেষ করে ইয়র্গে সাম্পোলিকে কোচ হিসেবে নিয়োগ করার জন্য আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্টের উপর বেজায় ক্ষেপেছেন ডিয়েগো ম্যারাডোনা।
ভেনিজুয়েলার এক টিভি চ্যানেলকে ম্যারাডোনা বলেন, ‘আমরা আমাদের সম্মান রক্ষা করতে চাই। আমি ভেতরে ভেতরে ক্ষুব্ধ এবং ভীষণ হতাশ। যারা দেশের জার্সি পরিধান করবে তাদের কেউ চায় না সেটি পদদলিত হোক।‘ এদিকে প্রশ্ন উঠছে কোচ ও প্লেয়ারদের সম্পর্ক কি খারাপ আর তার ফল সরূপ দলের এই অবনতি?
এই প্রশ্নের জবাব দিতেই বোধহয়, আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া গত রবিবার একটি সংবাদ সম্মেলন করেছেন যেখানে দলের মিডফিল্ডার হ্যাভিয়ের মাশ্চেরানো উপস্থিত ছিলেন। কোচ সাম্পাওলিও সাথে খেলোয়াড়দের কোন ধরনের বিরোধের কথা অস্বীকার করেছেন মাশ্চেরানো।
কোচের বিরুদ্ধে কোন রকম বিদ্রোহের কথাও অস্বীকার করেছেন মাশ্চেরানো। তিনি বলেন, ‘কোচের সাথে আমাদের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক। যদি আমাদের মধ্যে অস্বস্তির কিছু থাকে, তাহলে সেটি আমরা তুলে ধরবো। যদি আমরা সেটা না করি, তাহলে প্রতারণা করা হবে।‘ এখন দেখার বিষয় ম্যারাডোনা দেখা করার অনুমতি পান কিনা আর পেলে তার ফল কি দাঁড়ায়…
আরও পড়ুন;

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন

রুশ নারীদের পটানোর নির্দেশনা দিয়েছে আর্জেন্টিনা

সেমিফাইনালেই আর্জেন্টিনার প্রাপ্তি!