সমুদ্রপাড়ে অদ্ভুত প্রাণীর কঙ্কালের দেখা!



সমুদ্রপাড়ে অদ্ভুত প্রাণীর কঙ্কালের দেখা!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অদ্ভুত দর্শন প্রাণীর কঙ্কালের ভিডিও। ধারণা করা হচ্ছে প্রাণীটি সামুদ্রিক।

সাউথ ক্যারোলিনার চার্লস্টন শহর সংলগ্ন সানরাইজ পার্ক এলাকার সৈকতে এক এক প্রাণীর দেখা পান পঁচিশ বছর বয়সের এক তরুণী। সঙ্গে ছিল তার পোষা কুকুর।

জীবনে এমন অদ্ভুত জিনিস দেখেননি বলে জানিয়েছেন তিনি।

প্রতিদিনের মতো এদিনও হাঁটতে বেরিয়েছিলেন এরিকা। তার পোষা কুকুরটি হঠাৎই কিছু একটার সামনে যেয়ে চিৎকার করতে থাকে। এরিকা জানান, তাঁর পোষ্যটি যখন কোনও মৃত প্রাণী বা অদ্ভুত কিছু দেখে এমন চিৎকার করে। তিনিও দ্রুত কুকুরটির কাছে পৌঁছে যান।

এরিকা গিয়ে দেখেন এক অদ্ভুত দেখতে প্রাণীর কঙ্কাল পড়ে রয়ছে, যার বড় বড় দাঁত। চোখ কোথায় ছিল ঠিক বোঝা যাচ্ছে না।

এরিকার দাবি, আকারে সেটি একটি কুকুরের সমান হবে। কিন্তু তাঁর দেখা কোনও প্রাণীর সঙ্গেই এই কঙ্কালটির কোনও মিল পাচ্ছিলেন না এরিকা। মুঠোফোনে সেটির ভিডিও রেকর্ড করে তিনি ভিডিওটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন।

ন্যাশনাল ওস্যানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে, পৃথিবীর সমুদ্রের ৯৫ শতাংশই এখনও মানুষের আজানা, আর সমুদ্রতলের ৯৯ শতাংশ অংশে এখনও কোনও ভাবেই পৌঁছতে পারে না মানুষ। তাই সমুদ্রের অতল গভীরে কোন কোন প্রাণী রয়েছে তার অনেক কিছুই দেখা বাকি। তেমনই কোনও একটি প্রাণী হতে পারে এই কঙ্কালটি।