মাঝ আকাশে বিমানে বজ্রপাত! (ভিডিও)



মাঝ আকাশে বিমানে বজ্রপাত! (ভিডিও)

আকাশে উড়ে চলেছে বিমান। যাত্রীবাহী উড়োজাহাজটির চারপাশে হঠাতই আলোর ঝলকানি। চারপাশ দেখা দিল একটি বিদ্যুতের রেখা। আর সেই বিদ্যুৎ সোজা গিয়ে আঘাত হানলো বিমানটিতে।

গত রবিবার বার্মিংহাম থেকে ডাবলিন যাচ্ছিল একটি উড়োজাহাজ। রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তার উপর একটি বজ্রপাত পড়ে। সেই বজ্রপাতের দৃশ্য ধরা পড়ল বার্মিংহামের ড্যানিয়েল নামে এক বাড়ির বাসিন্দার নজরদারি ক্যামেরায়।

উড়োজাহাজে বজ্রপাত পড়লেও কোনও ক্ষতি হয়নি। অনেকটা দূরে হওয়ায় বিমানটি স্পষ্ট দেখা না গেলেও, বৃষ্টির মধ্যেও বিমানটির আলো দেখা যাচ্ছিল। স্থানীয়রা জানিয়েছেন, গত রবিবার ওই সময়ে বজ্রপাতের  প্রচণ্ড শব্দ শুনতে পান তারা।

https://www.facebook.com/underlink/videos/10156569447246540/