ভিনগ্রহ যান, নাকি অন্য কিছু?



ভিনগ্রহ যান, নাকি অন্য কিছু?

যুক্তরাষ্ট্রের  পরিষ্কার আকাশ, যেখানে উড়ে যাচ্ছে আগুন রঙের গোলাকৃতি কিছু একটা। অদ্ভুত এ বস্তুটি কি? ভিনগ্রহের যান, না  অন্য কিছু?  বুধবার ক্যালিফোর্নিয়ার উইড এলাকায় দেখা গেছে এমন এক অদ্ভুত বস্তু।

এ নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এমন এক ছবিকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। ক্যামেরাবন্দি করা এমন এক ছবি আপলোড হয়েছে টুইটারে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আসলে এটি একটি বিশেষ ধরনের মেঘ। যাকে ‘লেন্টিকুলার ক্লাউড’ বা ‘লেনি’ বলা হয়। এই ধরনের মেঘ সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। অনেক সময় এলোমেলো হওয়ার ফলে এই লেনি তৈরি হয়।

যে যায়গায় এই ভিনগ্রহের যানের মতো মেঘটি এবার দেখা গেল সেটি মাউন্ট শাশ্টা আগ্নেয়গিরির কাছে। একটি ক্যালিফোর্নিয়ার পঞ্চম উচ্চতম পাহাড়। ক্যালিফোর্নিয়ায় এই এলাকায় প্রায়ই লেনি দেখা যায়।

এ ধরণের মেঘকে ‘ইউএফও ক্লাউড’ নামেও ডাকা হয়। তবে সাধারণত সেগুলো সাদা রঙের হলেও, বুধবার যে মেঘটি দেখা গেল সেটি দেখলে মনে হবে আগুন ছড়াচ্ছে আকাশে। আগুনের মতোই ছড়িয়ে পড়েছে এই ছবিটি।