‘বিশ্বের শীর্ষ তিন সৎ নেতার মধ্যে আমি একজন’




আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সন্তান তারেক রহমান সম্পর্কেও এই সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারেক সাজাপ্রাপ্ত আসামি, ফিরিয়ে আনা হবে।  সৌদিতে টাকা পাচারের বিচার দেশে হবে।
বিএনপির নির্বাচনের অংশগ্রহণের ব্যপারে প্রধানমন্ত্রী বলেন, ছোটলোকিপনা যারা করে তাদের সঙ্গে কিসের আলোচনা? বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, সেটা তাদের সিদ্ধান্ত। সাধাসাধির কিছু নেই। জামায়াত নিষিদ্ধ ছিল, জিয়া বহুদলীয় গণতন্ত্রের নামে তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। তবে আমি মনে করি তারা নির্বাচনে াসবে।
বিতর্কিত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে স্বীকৃতি দিয়েছেন। তবে সংবাদ সম্মেলনে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ট্রাম্পের জেরুজালেম ঘোষণা গ্রহণযোগ্য নয়, স্বাধীন ফিলিস্তিন হতে হবে।
প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফরে নয়টি সমঝোতা ও একটি চুক্তি সই হয়েছে। সেই সফরের বিভিন্ন দিক তিনি তুলে ধরেন সংবাদ সম্মেলনের শুরুতে। এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।
মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারাও উপস্থিত আছেন সংবাদ সম্মেলনে।
আরও পড়ুন; বাংলাদেশ নামটাও বঙ্গবন্ধুর দেওয়া: প্রধানমন্ত্রী
নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সংসদে বিল
যৌথ ভিডিও কনফারেন্সে ‘বন্ধন’ উদ্বোধন করলেন শেখ হাসিনা ও মোদী   
বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ৩০তম শেখ হাসিনা     
শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার রায় আজ