ঘরেই তৈরি করুন থ্রিডি জেলি কেক




জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্যান্য বিশেষ দিন উদ্‌যাপনে কেক সবার পছন্দ। অন্যান্য সব কেকের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে থ্রিডি জেলো কেক। তবে কেকটি সব দোকানেই পাওয়া যায় না। তবে খুব অল্প কিছু উপাদানে ঘরেই এই কেকটি বানিয়ে নিতে পারেন আপনি।
আসুন দেখে নেই এই কেকটি তৈরিতে কি কি লাগছে;
উপকরণ:
পানি                      সাড়ে ৬ কাপ
জেলি পাউডার      ২ কাপের একটু কম
চিনি                      ২ কাপ
ভ্যানিলা পাউডার  ১ চা-চামচ
নজেল সিরিঞ্জ         কেক সাজানোর জন্য
প্রণালি
সব একসঙ্গে ফুটিয়ে নিয়ে এর থেকে কিছুটা অন্য পাত্রে রাখতে হবে। বেশ একটা গোল বাটিতে ও একটা ছোট গ্লাসে নিয়ে পছন্দমতো খাবারের রং মিশিয়ে জমতে দিতে হবে। জমে গেলে এতে পছন্দমতো নকশা করতে হবে। অন্য পাত্রে রাখা জেলিতে পছন্দমতো রং মিশিয়ে নিয়ে ডিজাইনার নজেল সিরিঞ্জে লাগিয়ে এতে রঙের জেলি ভরে নিয়ে ডিজাইন করতে হবে।
জেলি জমে গেলে মাইক্রো ওভেনে গরম করে নিতে হবে। এভাবে একেকবার একেক রঙে জেলি ভরে নজেল দিয়ে বিভিন্ন নকশা করতে হবে। পুরো ডিজাইন করা শেষ হলে পাত্রে সাজিয়ে পরিবেশন করতে হবে।