HR পেশায় ড্রাইভ-থ্রু এর বিবর্তন



পৃথিবী এগিয়ে যাচ্ছে। বিবর্তনের সাথে থেমে নেই কর্পোরেট জগতেও। বিবর্তনের এই যুগে ড্রাইভ-থ্রু কে সাথে নিয়েই এগিয়ে যাচ্ছে হিউম্যান রিসোর্সেস, সংক্ষেপ এইআর। হিউম্যান রিসোর্সেস (HR) এর সদা পরিবর্তনশীল ল্যান্ডস্কেপে, আধুনিক কর্মীবাহিনীর দ্রুতগতির চাহিদার সাথে খাপ খাইয়ে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ, ড্রাইভ-থ্রু-এর প্রক্রিয়াগুলিকে স্ট্রিমলাইন করার জন্য, কর্মীদের অভিজ্ঞতা বাড়াতে এবং এগিয়ে থাকার জন্য প্রযুক্তিকে আলিঙ্গন করার জন্য। 

নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করা :

আবেদনকারীর জীবনবৃত্তান্ত নির্ভুলভাবে শনাক্ত করার জন্য আবেদনকারী ট্র্যাকিং সিস্টেম (ATS) ড্রাইভ-থ্রু উইন্ডো হিসেবে কাজ করে। এর মাধ্যমে দ্রুত ও নিরবছিন্ন অনবোর্ডিং নিশ্চিত করে দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যা চাকরির বাজারের চাহিদা পূরণ করতে গতিশীল করে।

ড্রাইভারের আসনে প্রযুক্তি :

প্রযুক্তির ব্যবহার এখন সর্বত্র, সেখানে ড্রাইভ-থ্রু জ্বালানি হিসেবে কাজ করে। প্রযুক্তি ব্যবহার করে কর্মীদের কাজের ক্ষেত্রকে উন্নত করা যায়। প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় কর্মক্ষমতা মুল্যায়ন থেকে শুরু করে এআই (AI) সম্পর্কিত শিক্ষণীয় প্ল্যাটফর্মের মাধ্যমে এইচআর পেশাদাররা নিজেদের ব্যক্তিগত উন্নয়নের সুযোগ পায়, কর্মীদের সন্তুষ্ট এবং অনুপ্রাণিত রাখা যায়।

সর্বাগ্রে কর্মচারীর অভিজ্ঞতা :

ইতিবাচক ড্রাইভ-থ্রু অভিজ্ঞতা গ্রাহকদের যেমন সন্তুষ্ট করে তেমনি কর্মীদের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইচআরকে পূর্ণ মনোনিবেশ করতে হয় তার কর্মক্ষেত্রের সংস্কৃতির প্রতি যেমন কর্মীদের ওয়েল বিং, অন্তর্ভুক্তির উৎসাহ এবং একটি স্বাস্থ্যকর কর্ম জীবনের ভারসাম্য উন্নীত করার ব্যাপারে। কর্মীদের স্বীকৃতি দেয়া, পুরস্কৃত করা— এগুলো তাৎক্ষণিক পরিতৃপ্তি এনে দেয়, যা ওয়েল এক্সিকিউটেড ড্রাইভ-থ্রু প্রতিফলন ঘটায়।

দূরবর্তী কাজ :

ভবিষ্যতের ড্রাইভ-থ্রু লেন —

ড্রাইভ-থ্রু এর জন্য দূরবর্তী কাজ স্থানান্তুর করা যায় সুবিধামত, নমনীয়তা এবং সহজে প্রবেশ করা যায়। ডিজিটাল যুগে কর্মীদের উন্নতির জন্য রিমোট টিম পরিচালনা, নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে এইচআর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্লেষণ :

স্টিয়ারিং এইচআর কৌশল —

ড্রাইভ-থ্রু গ্রাহকের পছন্দমত বিশ্লেষণ করে যা এইচআরকে তথ্য উপাত্ত ব্যবহার করে তথ্যগত সিদ্ধান্ত নিয়ে থাকে। এইচআর কৌশলের সাথে কর্মীদের টার্নওভারের ভবিষ্যদ্বাণী থেকে শুরু করে প্রশিক্ষণ,কর্মসূচির কার্যকারিতা ও এর মূল্যায়ন বিশ্লেষণ করে, যা প্রতিষ্ঠানের কর্মতৎপরতাকে বিকশিত করে।

এইচআর অপারেশনে তৎপরতা :

ড্রাইভ-থ্রু কাস্টমারের চাহিদাকে যেমন ধারণ করে তেমনি এইচআরকে প্রতিষ্ঠানের বিভিন্ন সাংগঠনিক পরিবর্তন এর ক্ষেত্রে তৎপর থাকতে হবে। দলগুলোর পুনর্গঠন হোক বা নতুন নীতি বাস্তবায়ন হোক, এইচআর পেশাদারদের এ চ্যালেঞ্জগুলো দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা করে এইচআর ড্রাইভ-থ্রু-এর মসৃণ অপারেশন নিশ্চিত করতে হবে।

পরিশেষে, এইচআর ড্রাইভ-থ্রু এর যুগে দক্ষতা, বিভিন্ন প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের অভিজ্ঞতাতে ফোকাস প্রয়োজন। যেহেতু এইচআর পেশাদাররা এই দ্রুত-গতির ল্যান্ডস্কেপের মাধ্যমে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করে, তাই উদ্ভাবন এবং তৎপরতা গ্রহণ করাই হবে ড্রাইভ-থ্রু এইচআর লেনের সাফল্যের চাবিকাঠি।

মোঃ মনিরুল হাসান 

সহকারি ব্যবস্থাপক- এইচ.আর

কালটিভেইট টেকনোলজিস লিমিটেড