অ্যাপল বিশ্লেষক জেফ পু দাবি করেছেন, ‘অশ্রু ঝরানো দামি’ হতে পারে নতুন আইফোনের দাম। অ্যাপল বিষয়ের খবরের সাইট ম্যাকরিউমার্সকে দেওয়া এক নথিতে পু বলেছেন নতুন আইফোন ১২ এর বাজার মূল্য শুরু হতে পারে ৭৪৯ মার্কিন ডলার থেকে।
এদিকে এবারে আইফান ১২ এর সাথে ইয়ারপডস বা চার্জার নাও রাখতে পারে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।
পু’র ধারণা ঠিক হলে আইফোন ১২ এর চেয়ে আইফোন ১২ ম্যাক্স-এর দাম ৫০ থেকে ১০০ ডলার বেশি হতে পারে।
৫জি’র পাশাপাশি নতুন আইফোন ১২ এ আরও কিছু দারুণ ফিচার থাকতে পারে।
আইফোন ১১ এর মতো আইফোন ১২ এও পেছনে দুইটি ক্যামেরা রাখতে পারে অ্যাপল। আর আইফোন ১২ প্রো মডেলের পেছনে তৃতীয় আরেকটি টেলিফটো লেন্স যোগ করতে পারে প্রতিষ্ঠানটি।১
এদিকে ইতোমধ্যেই ৫জি আইফোন উন্মোচন করেছে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো। সেদিক থেকে এখনও পিছিয়ে অ্যাপল। তবে, এ বছরই ৫জি ডিভাইসের তালিকায় নাম লেখাতে পারে প্রতিষ্ঠানটি।

