আবারো গাইবেন মাইকেল জ্যাকসন, চেস্টার বেনিংটন, এলভিস প্রিসলির মতো তারকারা। শুনতে অবাক লাগলেও কিছু দিনের মধ্যে বাস্তবেই এমন ঘটতে যাচ্ছে। মৃত শিল্পীদের গান নতুন করে তৈরি করতে পারছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
এ বিষয়ে এক প্রতিবেদনে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা পরীক্ষাগার ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করে সংগীত রচনা করার কাজ করছে। ওপেনএআইএ যেকোনো বিদ্যমান স্টাইল অনুকরণে গান তৈরি করতে পারে যদিও এর গানের কথা রচনার জন্য মানুষের সহায়তা প্রয়োজন।
ওপেনএআই নতুন জেনারেটিভ মডেল প্রকাশ করেছে যা জুকেবক্স নামে সংগীত তৈরি করতে সক্ষম। এটি প্রযুক্তিগত দিক থেকে চিত্তাকর্ষক হলেও ভাবগত দিক থেকে তা পরিচিত বলে মনে হয়। জুকবক্সে বাদ্যযন্ত্রের স্কোরের চেয়ে সাউন্ড ফাইলগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয় যার আউটপুট হিসেবে একটি সাউন্ড স্ট্রিম পাওয়া যায়।
অবশ্য জুকবক্স প্রস্তুতকারকেরা বলেন, মানুষের তৈরি সংগীতের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি এসব সংগীতে বিশাল পার্থক্য থাকে।
তবে লেখক এবং পডকাস্টার চেরি হু বলছেন ভিন্ন কথা। তিনি টুইটারে উল্লেখ করেছেন, ওপেনএআই-এর এই নতুন সরঞ্জামটি বড় বড় তারকাদের স্টাইলে স্বয়ংক্রিয়ভাবে গান ও গানের উত্স তৈরি করে । তাদের ভয়েসগুলোর প্রতিলিপি তৈরি করে। এটি কেবল প্রযুক্তিগতভাবে আকর্ষণীয় এবং চিত্তাকর্ষকই নয় কপিরাইট আইনের ক্ষেত্রে ভীতিজাগানিয়া।

