সাকিব আহমেদ
আইপিএল নিয়ে বরাবরই কোনো আগ্রহ নেই আমার। সাকিব ও মুস্তাফিজ আছে বলেই দেখা হয়। মাঝে মাঝে তাই কিছুটা খবরও রাখা হয়। এই আইপিএল যতটা দেখি, আর আক্ষেপটা ততই বাড়ে। বিপিএলের সাথে তখন পার্থক্যটা খুঁজে বের করার চেষ্টা করি। আইপিএলে যেখানে প্রতিনিয়ত রিসাব পান্ট, নীতিশ রানা কিংবা স্রেস আইয়াররা যেভাবে নিজেদের উচ্চতাকে তুলে ধরছে – হতাশা বাড়ে, কষ্ট হয়। ভাবনায় আসে, ভয়ডরহীন এমন এক প্রজন্মের জন্ম হবে বাংলাদেশে?
আইপিএলের ৪২ তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়ছে দিল্লি ডিয়ারডেভিলস। দিল্লির ব্যাটসম্যানদের চেপে ধরেছে হায়দ্রাবাদের বোলাররা। হঠাৎই যেন দৃশ্য পরিবর্তন। একজন আনকোরা যুবক রিসাব পান্ট, কিছুদিন আগেই জাতীয় দলে নাম লিখিয়েছিলেন। তার ধংসযজ্ঞে সবকিছু ওলটপালট। ৬৯ বলে করেছেন দুর্দান্ত ১২৮ রান। এই দিল্লির অধিনায়ক স্রেস আইয়ার নামের এক তরুণ। অধিনায়ক হিসেবে, ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ দিচ্ছেন আইপিএল মঞ্চে।
সূর্যকুমার যাদব, রিসাব পান্ট, স্রেস আইয়ার, আমবতী রাইডু, সাঞ্জু স্যামসনরা প্রতিনিয়ত রান করে যাচ্ছেন কেন উইলিয়ামসন, ক্রিস গেইল, শেন ওয়াটসন, ভিরাট কোহলি, ধোনিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন। এমন এক প্রজন্ম পেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নির্ভার থাকতেই পারে। কেননা, পরবর্তী সময়ে দল নিয়ে চিন্তা করতে হবে না। তাদের এক ঝাঁক প্রতিভা আছে, যারা মাঠে নামার আগে কলিজাটা ড্রেসিংরুমে রেখে আসে। তাদের ভয়ডর বলতে কিছু থাকে। সুযোগ পেলে সেই সুযোগটা আষ্টেপৃষ্টে ধরে,কাজে লাগায়। তাই তাদের সুযোগ দিতেও কার্পণ্য করে বা বিসিসিআই।
বাংলাদেশেও প্রতিভার অভাব নেই। তারাও বিভিন্ন মঞ্চে সেরাদের কাতারে যাওয়ার যোগ্যতা রাখে। তবে।সুযোগ পায় কই। এই সুযোগ জিনিসটাই যে তাদের আসে না। গত বিপিএলে চারজনের পরিবর্তে পাঁচজন বিদেশি খেলোয়াড়ের সুযোগ ছিল। সেই সুযোগে সুযোগ পায়নি দেশিরা। তাই আর কেউ রিসাব পান্ট কিংবা আমবতী রাইডু হয়ে উঠতে পারে না।
ভিরাট কোহলীকে গুগলির ভেলকিতে ভ্যাবাচ্যাকা দিয়ে আউট করা জুবায়ের হোসেন লিখন দল পাননা। মোসাদ্দেকের মত ক্রিকেটারদের উপরে সুযোগ না দিয়ে পাঠানো হয় নিয়মরক্ষার জন্য। তখন আর কেউ ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে না। আবার সুযোগ মিলবে কি মিলবে না, সেই ভয়ে কলিজাটা কেঁপে উঠে। তাই হিরো হয়ে ওঠা হয় না। আমরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের এমন মারমার কাটকাট ক্রিকেট না দেখে হা-হতাশ করি।
