এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
৩১ মে ২০২০ - ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন

২০২০ সালের এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবছর সারাদেশে গড় পাশের হার ৮২.৮৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি।২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ শিক্ষার্থী। যার মধ্যে আট লাখ ৪৩ হাজার ৩২২ ছাত্রী। ছাত্রের তুলনায় ৫১ হাজার ৪০৪ ছাত্রী বেশি।
জানা গেছে, বরিশাল শিক্ষা বোডে এবার পাশের হার ৭৯দশমিক ৭০, জিপিএ পাঁচ পেয়েছেন ৪৪৮৩জন।
যশোর বোর্ডে গড় পাশের হার ৮৭.৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৭৬৪জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৮০.১৩, জিপিএ ৫ পেয়েছেন ৭,৪৩৪ জন।
এছাড়া সিলেট বোর্ডের পাশের হার ৭৮.৭৯ %।জিপিএ ৫ পেয়েছেন ৪২৬৩ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৭৩। জিপিএ ৫ পেয়েছেন ১২,০৮৬ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৮৪.৭৫ %। জিপিএ-৫ পেয়েছেন ৯,০০৮ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ড পাশের হার ৮৫.২২% জিপিএ-৫ পেয়েছেন ১০,২৪৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৯০. ৩৭ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ১৬৭ জন।
মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।