আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আজ বুধবার সিঙ্গাপুরে স্থানীয় সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বাইপাস সার্জারি করবেন চিকিৎসক ফিলিপ কোহের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের জ্যেষ্ঠ সদস্য কার্ডিওথোরাসিক সার্জন সিবাস্টিন কুমার সামি।
মঙ্গলবার ওবায়দুল কাদেরের চিকিৎসাবিষয়ক সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট আবু নাসের রিজভী এ কথা জানান।
এ বিষয়ে আবু নাসের রিজভী বলেন, কাদেরের রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
ওবায়দুল কাদেরের পরিবার দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

