মহাকাশে একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে পারে। এমন ঘটলে কয়েক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে মানবসভ্যতা। এ বিষয়ে সতর্ক করল মার্কিন গবেষণা সংস্থা নাসা।
পৃথিবীর খুব কাছে আসবে গ্রহাণুটি। কোনওভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে গোটা মানবসভ্যতা কয়েক সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে জানিয়েছে নাসা।
ব্রিটেনের এক্সপ্রেস নিউজের খবর অনুযায়ী, এই গ্রহাণুটি প্রতি ঘণ্টায় ৩১ হাজার ৩২০ কিমি গতিতে এগিয়ে আসছে। এই গতিতে এগিয়ে আসতে থাকলে ২৯ এপ্রিল পৃথিবীর কাছে চলবে।
নাসার বিজ্ঞানীরা বলছেন, প্রতি ১০০ বছরে ৫০ হাজারের মধ্যে ১ বার পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা থাকে। যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে মানবসভ্যতা শেষ হয়ে যাবে।
২০১৮ সালেও একটি বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেটি কান ঘেঁষে বেরিয়ে যায়।

