করোনা প্রতিরোধের কাপড় তৈরি করল বাংলাদেশ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসের তান্ডবে অসহায় গোটা বিশ্ব। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন অবস্থায় ভ্যাকসিন তৈরির চেষ্টা চলছে বিশ্বজুড়ে।

এ পরিস্থিতিতে করোনা ভাইরাস প্রতিরোধক কাপড় তৈরি করল বাংলাদেশ। বিশ্বে প্রথম এ ধরনের কাপড় তৈরি করেছে দেশীয় নোমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স।

আড়াই মাস ধরে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স ও সুইজারল্যান্ডের বড় দুটি প্রতিষ্ঠানের গবেষণার ফসল এটি।

জানা যায়, এ কাপড়ে ২ মিনিটের মধ্যে ৯৯.৯ শতাংশ ভাইরাসমুক্ত হবে। আন্তর্জাতিক ল্যাবে এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজেদের অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কাপড় উন্মোচন করা হয়।  আগামী মাসেই এ কাপড় দেশীয় বাজারে আসবে বলে মনে করছে উৎপাদনকারী প্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে তাদের এ কাপড় আন্তর্জাতিকভাবে মান সনদের স্বীকৃতি পেয়েছে। আইএসও ১৮১৮৪-এর অধীনে এটি পরীক্ষা করা হয়েছে। কাপড় তৈরির মূল উপাদানগুলো যুক্তরাষ্ট্রের বিষাক্ত পদার্থ নিয়ন্ত্রণ আইন ও পরিবেশগত সুরক্ষা সংস্থায় নিবন্ধিত।

উৎপাদকারী প্রতিষ্ঠান জানায়, ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ এ কাপড় নেওয়ার জন্য ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে। ইউরোপের কয়েকটি দেশে প্রাথমিকভাবে রপ্তানিও শুরু হয়েছে।

এ কাপড় মাস্ক, পিপিই, মেডিক্যাল গাউন এবং বিছানার চাদর হিসেবে ব্যবহার করা যাবে। পাশাপাশি জিন্স ও ওভেন কাপড়ে এ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে, যাতে প্যান্ট ও শার্ট তৈরি করে ব্যবহার করা যায়। এ কাপড় ওয়াশযোগ্য, মসৃণ, কোমল এবং সহজেই বাতাস ভেদযোগ্য। এটি শতভাগ সুতি কাপড়, যাতে ত্বক নিরাপদ থাকবে।