করোনাভাইরাস শনাক্তে মানুষের সবচেয়ে কাছের প্রাণী প্রভুভক্ত কুকুরকে ব্যবহারের চিন্তা করেন বিজ্ঞানিরা। আর এতে করে সহজেই করোনা রোগী চিহ্নিত করা সহজ হতে যাচ্ছে বলে জানা গেছে।
ক্যাপ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ফ্রান্সের বিজ্ঞানিরা করোনা রোগী চিহ্নিতের জন্য আটটি কুকুরকে কাজে লাগিয়েছেন। ফ্রান্সের ন্যাশনাল ভেটেরিনারি স্কুল অব আলফোর্ট-এর গবেষকরা আটটি কুকুরের সাহায্যে প্রাথমিক পরীক্ষায় ৯৫ শতাংশ সফলতা পেয়েছেন।
গবেষকরা জানিয়েছেন, কুকুরের সাহায্যে করোনা রোগী শনাক্ত করা হলে ল্যাব টেস্টের ফল আসার অনেক আগেই রোগীর অবস্থা জানা যায়। ফলে দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব।
এদিকে চলতি বছরেই যুক্তরাজ্যের বিজ্ঞানিরাও প্রশিক্ষিত কুকুর দিয়ে করোনা রোগী শনাক্তের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন।
সে ক্ষেত্রে করোনা রোগীর নমুনা এবং সাধারণ মানুষের নমুনার পার্থক্য প্রথমে কুকুরকে তারা বুঝিয়ে দিচ্ছেন। এরপর কুকুরের সাহায্যে করোনা রোগী চিহ্নিতের চেষ্টা করে যাচ্ছেন তারাও।
সূত্র : স্পুটনিক

