এবার নিজেদের কর্মীর করোনা সংক্রমণের কারণে ভারতের তামিলনাড়ুতে কারখানার কাজ বন্ধ করে দিয়েছে নোকিয়া। গত মঙ্গলবার সংস্থার বরাতে জানা যায়, কয়েকজন কর্মীর করোনা সংক্রমণের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সংস্থার তরফে অবশ্য জানানো হয়নি তামিলনাড়ুর শ্রীপেরমবুদুরের কারখানায় ঠিক কতজন শ্রমিক করোনা আক্রান্ত। তবে সূত্রের খবর প্রায় ৪২ জনের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। সংস্থার তরফে জানানো হয়েছে করোনা পরবর্তী সময়ে কারখানায় সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে এবং ক্যানটিনেও কিছু পরিবর্তন আনা হয়েছে।
লকডাউন চলার মধ্যেই নিয়ন্ত্রিতভাবে শুরু করা হয়েছিল কারখানার কাজ। নোকিয়ার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু কর্মী দিয়ে আমরা দ্রুত আবার কাজ শুরু করব।’ লকডাউন তোলার পর নোকিয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে বহু সংস্থাকেই। সেক্ষেত্রে প্রয়োজন চূড়ান্ত সাবধানতা অবলম্বন করার।

