এক করোনাভাইরাসের কাছে জিম্মি হয়ে পড়েছে গোটা বিশ্ব। ভয়াল এ ভাইরাসের বিরুদ্ধে মকাবেলার জন্য রাতদিন কাজ করে যাচ্ছেন চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা। খুঁজে বেড়াচ্ছেন প্রতিষেধক। যাতে করে বাঁচবে প্রাণ, হারবে করোনা।
করোনার প্রতিষেধক খুঁজতে এবার ইবোলা রোগের ওষুধে করোনার চিকিৎসা হবে বলে প্রমাণ মিলেছে। এমনটিই দাবি করেছেন মার্কিন চিকিৎসকরা। কেউ যদি ভেন্টিলেটরের সাপোর্টে থাকে আর সেসময় যদি ওষুধ দেওয়া হয় তবে এ থেকে অনেকেই সুস্থ হয়ে উঠবে।
এ বিষয়ে চিকিৎসক জান্ডিয়াল বলছেন, ইবোলার ওষুধটির ব্যবহার সম্পর্কে অনেক চিকিৎসক জানেন। তবে ওষুধটি সম্পর্কে আরো বেশ কিছু তথ্য জানা গেলে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া সহজ হত। ইবোলার ওষুধটি এখন অসুস্থ রোগীদের জন্য প্রয়োজন। যাদের সামান্য কিছু লক্ষণ আছে বা যারা বেশি অসুস্থ তাদের জন্য এই ওষুধ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
স্বাস্থ্য কর্মীদের পরীক্ষামূলকভাবে এই বিষয়ে উৎসাহ দেওয়া হচ্ছে যে এটি এমন একটি পরীক্ষা যা করোনা থেকে সুস্থ রোগীদের রক্তকে অসুস্থ রোগীদের মধ্যে সংক্রমিত করে যেনো অ্যান্টিবডিগুলো এই অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।

