করোনায় আক্রান্ত হচ্ছে দেশের শিশু ও তরুণরা



করোনায় আক্রান্ত হচ্ছে দেশের শিশু ও তরুণরা
little child girl wearing a protection mask


গত একদিনে দেশে করোনাভাইরানে মারা গেছেন ২ জন । নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ জন। এর মধ্যে দুজনের বয়সই ১০ বছরের নিচে, তিন জনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

শনিবার করোনা পরিস্থিতি নিয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব কথা বলেন পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ১০ বছর বয়সের নিচে দুই শিশু রয়েছে। তিন জনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। দুজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। এক জনের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। আর অন্য এক জনের বয়স ৯০ বছর।

তিনি আরও জানান, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ লাখ ২১ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজারের বেশি। মারা গেছেন ৫৯ হাজার ৪০২ জন (প্রতিবেদনটি লেখা পর্যন্ত)।