করোনায় দুস্থদের পাশে ইউডা ফার্মেসি বিভাগ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাসে স্থবির হয়ে গেছে বিশ্বের জনজীবন। থমকে গেছে বাংলাদেশও। করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো। বেঁচে থাকাই তাদের কাছে এখন এক বড় যুদ্ধ!

এমন সব খেটে খাওয়া, অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে এসেছে সরকারি-বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠান। যে যেভাবে পারছে নিজেদের জায়গা সেসব অসহায়, দুস্থ মানুষগুলোকে সাহায্যের চেষ্টা করছে।

তেমন ভাবে এগিয়ে এসেছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)। নিজেদের উদ্যোগে ৮৫ পরিবারের কাছে বেঁচে থাকার খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে তারা।

শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজের পর ত্রাণ সরবরাহের কাজে লেগে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকায় অবস্থানরত উক্ত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা এ কাজে সব ধরণের সহযোগিতা করে।

মোহাম্মদপূর বাসস্ট্যান্ড, কাদেরাবাদ হাউজিং, কাটাসুর এলাকায় রিকশাচালক ও দিন মজুরদের ৮৫ পরিবারের মধ্যে একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

প্রতিটি প্যাকেটে ছিল তিন কেজি চাল, এক কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি তেল, আধা কেজি লবন, আড়াইশ গ্রাম পিঁয়াজ ও একটি সাবান।

এই কাজে অনুদান দিয়ে সাহায্য করেন ইউডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীরা। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীরাও অনুদান দিয়ে এই মহৎ কাজে নাম লেখান। তাছাড়া শিক্ষার্থীদের পারিবারিক অনুদানও ছিল বলে জানা গেছে।