করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মারা গেছেন।
মঙ্গলবার (২ জুন) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইউডা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত কায়েস চৌধুরী।
জানা গেছে, তিনি ডায়াবেটিস রোগে আাক্রন্ত ছিল। তার মরদেহ গ্রামের বাড়ি বরিশালের নিয়ে যাওয়া হয়েছে।
আরো জানা যায়, মনিরুজ্জামান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সন্ধ্যার পর শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে বলেন চিকিৎসকরা। কিন্তু ঢাকা মেডিক্যালে তখন সেটা পাওয়া সম্ভব হয়নি।
পরে তাকে ঢাকা মেডিক্যাল থেকে আজগর আলী হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। গাড়িতে তোলার সময়ই তার মৃত্যু হয়।

