করোনাভাইরাস সংক্রমণের ফলে বিশ্বের বেশিরভাগ দেশই লকডাউনে। এ অবস্থায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে অনেক প্রতিষ্ঠান। এমনকি অনেক প্রতিষ্ঠান নিজেদের খরচ চালাতেই হিমশিম খাচ্ছে। কিন্তু বিশ্বের এ অবস্থায় লাভবান হয়েছে নেটোফ্লিক্স। লকডাউনের মধ্যে বেড়েছে নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যা। এ সময়ের মধ্যে নতুন এক কোটি ৬০ লাখ গ্রাহক পেয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি প্রকাশিত প্রতিষ্ঠানটির ২০২০ সালের প্রথম প্রান্তিকের হিসেব থেকেই মিলেছে এ তথ্য। স্ট্রিমিং সাইটটিতে মানুষের সময় কাটানোর হারও বেড়েছে।
তবে এরপরও খুশি নয় নেটফ্লিক্স। তারা অনুমান করেছে, পুরো বছরজুড়ে গ্রাহক সংখ্যা যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা, সে হিসেবে নেতিবাচক প্রভাব পড়বে লকডাউন উঠে যাওয়ার পর।
এর আগে প্রথম প্রান্তিকে ৭০ লাখ নতুন গ্রাহক পেতে পারে বলে জানিয়েছিল নেটফ্লিক্স। সে তুলনায় গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। আগামীতে নেটফ্লিক্সের গত কয়েক সপ্তাহে আসা কোন কনটেন্ট কতো ভিউ পেতে পারে, সেটিও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নেটফ্লিক্সের দেওয়া হিসেবে, ‘টাইগার কিং: মার্ডার’ এবং ‘মেহ্যাম অ্যান্ড ম্যাডনেস’ প্রথম চার সপ্তাহে ছয় কোটি ৪০ লাখ ভিউ, ওজার্ক সিজন ৩ –এ আসতে পারে দুই কোটি ৯০ লাখ ভিউ, মানি হেইস্টে ছয় কোটি ৫০ লাখ এবং স্পেনসার কনফেডেনশিয়ালে আসতে পারে আট কোট ৫০ লাখ ভিউ।

