খবর পড়ছে রোবট!


paperslife

আধুনিক এই তথ্যপ্রযুক্তির যুগে কি না সম্ভব? সেই রকমের একটি চমকই উপহার দিয়েছে রাশিয়া। সম্প্রতি দেশটিতে রাষ্ট্রীয় সংবাদ চ্যানেল রাশিয়া-২৪ এ খবর পড়ার সময় রোবট কে ব্যাবহার করা হয়েছে।

রোবটটি বানিয়েছে প্রোমোবট নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সেই ইউহাওভের নামেই নামকরণ করা হয়েছে রোবটটির।

অ্যালেক্স নামের ওই রোবট সরকারি চ্যানেলটিতে পারমাণবিক প্রযুক্তি, মাইক্রো-ফিন্যান্স এবং কৃষি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দেখা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, সংবাদ উপস্থাপনায় এই রোবটের আবির্ভাবে বিব্রত হয়েছেন রাশিয়ার অনেক দর্শক।

সে সময় রাশিয়ার চরমপন্থী ইলিয়া ইয়াশিনকে নিয়েও খবর পড়ে রোবটটি, এতে করে অনেক মানুষ বিরক্ত হয়েছে।

তবে নতুন এই রোবট সংবাদ উপস্থাপক নিয়ে টুইটারেও অনেকে মন্তব্য করেছেন। দর্শকদের মধ্যে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া।

একজন টুইটারে বলেন, রাশিয়া ২৪-এর নতুন উপস্থাপক রোবট অ্যালেক্সের সঙ্গে পরিচিত হোন। কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রচারণার মেধা এবং ভুয়া সংবাদ প্রস্তুতকারক সবই পাচ্ছেন এক প্যাকেজে বলে উল্লেখ করেন।

তবে বর্তমানে রোবটটি শুধু মুখ নাড়াতে পারলেও পরবর্তীতে এটি অন্যান্য অঙ্গও সচল করা হবে বলে জানিয়েছে প্রোমোবট নামের প্রতিষ্ঠানটি।