গরিলাদেরও সেলফি তোলার ইচ্ছে জাগে!


paperslife

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই গরিলার সাথে আফ্রিকার এক যুবকের সেলফি তোলা এক ছবি ভাইরাল হয়েছে। ছবিটি সারা বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছে।

ফেইসবুকে ছবিটি দিয়ে ক্যাপশন দেয়া হয়, ‘অফিসে অন্যরকম একটা দিন’। ছবিটি এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি শেয়ার করা হয়েছে।

ছবিটিতে দেখা যায়, কোনো এক ইকো পার্কে দুই গরিলার সঙ্গে সেলফি তুলছেন এক আফ্রিকান যুবক। দূরে আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছেন।

ইন্টারনেট জগতে বিশেষভাবে আর্কষণ করেছে ছবিটির বিষয়। মানুষের সঙ্গে যে গরিলারাও অসাধারণ পোজ দিতে পারে! চোখে না দেখলে অবশ্য বিশ্বাস করা যেত না। সেলফির জন্য গরিলা দুটির পোজ যেন মানুষের পোজকেও হার মানিয়েছে।

ছবিটি দেখে প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাইছেন না যে এগুলো গরিলা। কেউ কেউ বলছে মানুষই গরিলার বেশ ধারণ করেছে। যে কারণে তাদের আচরণ এমন মানুষের মতন। আর সেলফি তুলতে মুন্সিয়ানা দেখিয়েছেন।

জানা যায়, মানুষ নয় পেছনের ওগুলো আসলে গরিলাই। আর্ন্তজাতিক সংবাদমাধ্যমগুলোতে প্রকাশ, সেলফিটি আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে তোলা হয়েছে। এটি তুলছেন পশুশিকার ঠেকাতে গঠিত একজন সৈনিক।

পার্কটির ওয়েবসাইটে বলা হয়েছে, সেলফি তোলা গরিলা দুটির প্রতিটির ওজন ৪০০ পাউন্ড (সাড়ে চার মণ) পর্যন্ত হতে পারে।

বিপজ্জনক সেলফি তোলা প্রসঙ্গে ওয়েবসাইটটি জানিয়েছে, স্থানীয় পুরুষ ও নারীদের বাছাই করে টানা ৬ মাস ব্যাপক প্রশিক্ষণের মধ্য দিয়ে পশুশিকার ঠেকানোর জন্য সৈনিক তৈরি করা হয়ে থাকে। এসব পশুদের সঙ্গে তারা নিজেদের বেশ মানিয়ে নিয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত এই সকল মানুষরা পশুদের সাথে বেশ পরিচিত হয়ে ওঠে। তারই পরিপ্রেক্ষিতে এই ধরণের সেলফি তোলা সম্ভব হয়েছে।