সাফারি পার্কে বাঘ-সিংঘ ঘুরে বেড়াচ্ছে, খোলামেলা বিচরণ করছে- এমন দৃশ্য কাছ থেকে দেখতে চায় সবাই। কিন্তু সেসব বাঘ বা সিংঘ যদি আক্রমণ করে বসে? কি হবে তখন?
সম্প্রতি এমন এক দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যপক আলোড়ন সৃষ্টি করেছে। আফ্রিকায় ঘুরতে গিয়ে এমন ঘটনার সাক্ষী এক দল পর্যটক।
ভিডিওতে দেখা যাচ্ছে, জঙলের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দুটি গাড়ি। সেই গাড়ি ঘিরে দাঁড়িয়ে রয়েছে তিনটি সিংহ। তার মধ্যে একটি চড়ে বসেছে গাড়ির মাথায়। সেখানে বসেই নিচের দিকে ঝুঁকে গাড়ির দরজা খোলার চেষ্টা করছে সে। সমানে আচড়ে যাচ্ছে গাড়ির দরজার কাছে। এভাবে করতে করতে সামনে নেমে এলো সে। তখনই গাড়িতে স্টার্ট দিলেন চালক। সিংহ নেমে যেতেই সেখান থেকে চলে গেল গাড়ি দুটি।
ভিডিওটি অনেক দিন আগের হলেও, সম্প্রতি ভিডিওটি পোস্ট করার পর ভাইরাল হয়েছে।

