ঘরেই তৈরি করুন গোলাপজাম


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

আমাদের সবারই মিষ্টি খুব পছন্দ। উৎসবে, আনন্দে, সুসংবাদে মিষ্টি ছাড়া কি চলে? আর তা যদি হয় ঘরে তৈরি মিষ্টি, তাহলে তো কথাই নেই। স্বাদের পাশাপাশি বজায় থাকবে সুস্বাস্থ্যও।

কিন্তু মিষ্টি বানানোর অনেক ঝামেলা। তবে সহজ উপায়ও রয়েছে। আজকাল অনেকেই মিষ্টি তৈরি করেন ঘরে, তবে কাজটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। বিশেষ করে গোলাপ জাম তৈরি বেশ একটা ঝক্কির ব্যাপারই বটে। অনেকের গোলাপ জামই ভেতরে শক্ত রয়ে যায়, অনেকেরটা ভেঙে যায়, অনেকটা ভেতরে কাঁচা রয়ে যায়। আর তাই একটি সহজ উপায়ে গোলাপ জাম তৈরির রেসিপি দিব আজ।

আসুন দেখে নেয়া যাক এই কালোজাম তৈরিতে কি কি লাগছে;
উপকরণ;
ঘি                        ১ টেবিল চামচ
দুধ আধা                ১/২কাপ
ক্রিম                    ১/৪ কাপ
গুড়া দুধ               ১ কাপ
ছানা                  ১/২ কাপ
ময়দা                  ১/৪ কাপ
বেকিং সোডা      ১/২ চা চামচ
স্টাফিংয়ের জন্য;
বাদাম                   ২ টেবিল চামচ ( যেকোন বাদাম, চাইলে কয়েক ধরনের বাদাম মিশিয়ে ব্যবহার করা যায়)
জাফরান                সামান্য
ফুড কালার             ইচ্ছা
তেল                      ভাজার জন্য

সিরার জন্য;
চিনি                       ১ কাপ
পানি                      ১ কাপ
এলাচ দারচিনি         পরিমাণ মত

প্রণালী
একটি ননস্টিক ফ্রাইপ্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে গরম করে নিন। এবার দুধ এবং ক্রিম দিয়ে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিন। এরপর গুড়া দুধ মিশিয়ে খামিরের মত তৈরি করে নিন। খামির ঠাণ্ডা হলে এতে ছানা, ময়দা এবং বেকিং সোডা মিশিয়ে খামির তৈরি করুন। খামিরের কিছু অংশ আলাদা করে রাখুন। এই আলাদা করে রাখা খামিরের সাথে বাদাম, জাফরান ও ফুড কালার মেশান। এবার এই মিশ্রণটি ছোট করে বল বানিয়ে নিন। বল বানানও হয়ে গেলে অপর পাত্র থেকে খামির নিয়ে এই বলগুলোকে আবৃত করে মিষ্টি তৈরি করুন। এবার তেল গরম করে এই মিষ্টিগুলোকে লাল করে ভেজে তুলুন।
অপর একটি পাত্রে এক কাপ পানি ও এক কাপ চিনি, এলাচ দারচিনি মিশিয়ে সিরা তৈরি করুন। মিষ্টি গুলোকে সিরায় দিয়ে দুই ঘণ্টা ঢেকে রাখুন।
ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট গোলাপ জাম।