রাজধানীর বনানীর বহুতল এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকে পড়া মানুষদের উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। ভবনের জানালা ভেঙে আটকা পড়া মানুষদের বের করে আনার চেষ্টা করছেন তারা।
এদিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত এবং ২৮ জন আহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
আগুন নিয়ন্ত্রণে এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ২১ টি ইউনিট। সাথে রয়েছে সেনা, নৌবাহিনীর ইউনিট এবং বিমানবাহিনীর ৩টি হেলিকপ্টার।
তবে ভবনটিতে এখনো অনেক মানুষ আটকে আছে। তারা বাঁচার আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করছে। আগুন আতংকে লাফিয়ে পরেও প্রান হারিয়েছেন এক বিদেশি।

