জার্মানি লড়ে শেষ মিনিটেও




জাতটা যে হিটলারের। আবেগ স্পর্শ করে না জার্মানদের। শেষ মুহূর্তে হাল ছাড়তে নারাজ জার্মানি, লড়ে শেষ মিনিটেও। ফুটবলেও তারা এমনই প্রফেশনাল।
গত ৪০ বছরেও জার্মানিকে হারাতে পারেনি সুইডেন। সেই সুইডেন আজ চোখ রাঙিয়েছে। শেষ পর্যন্ত পারেনি সুইডেন, ১০ জনের দলে পরিণত হওয়া জার্মানরাই জিতেছে। শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জিতে প্রমাণ করেছে, শেষের আগে জার্মানরা হার মানে না।
প্রথমার্ধে পিছিয়ে পড়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কাতেই পড়ে গিয়েছিল জার্মানি। তবে ঘাবড়ে যায়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সুইডেনকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা ভালোভাবেই টিকিয়ে রেখেছে ইওয়াখিম লুভের দল।
দ্বিতীয়ার্ধে দুরন্ত জার্মানি গোলের ক্ষুধায় হামলে পড়ল সুইডেনের রক্ষণে। অবশেষে ৪৮ মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে পেল জার্মানরা, জটলায় রয়েসের ছোঁয়ায় সমতায় ফিরল জার্মানি।
৮৩ মিনিটে আরেক দুঃসংবাদ, দুই হলুদ কার্ড মিলিয়ে লাল কার্ড দেখলেন বোয়েটাং। বিশ্বকাপে সপ্তম জার্মান খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন এ জার্মান ডিফেন্ডার। আর এই বিশ্বকাপ প্রথম।
১০ জনের দলে পরিণত হওয়া জার্মানি কি জিততে পারবে? এই প্রশ্নের উত্তর ৯০ মিনিটেও পাওয়া গেল না। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে ম্যাচ। ফ্রি–কিক পেল জার্মানি। টনি ক্রুস সরাসরি নয়, রয়েসকে দিয়ে একটু বানিয়ে নিলেন। সুইডেনের গোল পোস্টের একেবারে কোনা বরাবর বল নয়, যেন জার্মানদের স্বপ্নটাই উড়িয়ে দিলেন—গোওওওল…
আরও পড়ুন;

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন

রুশ নারীদের পটানোর নির্দেশনা দিয়েছে আর্জেন্টিনা

সেমিফাইনালেই আর্জেন্টিনার প্রাপ্তি!

অঘটনের বিশ্বকাপ

গোল উৎসবে পর্দা উঠেছে রাশিয়া বিশ্বকাপের