‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ কড়া নাড়ছে দোরগোড়ায়। ফুটবল এই মহারণে বিশ্বের মত বাংলাদেশেরও আগ্রহের কমতি নেই। প্রতিটি বিশ্বকাপেই এই উৎসাহ-উদ্দীপনা ছুঁয়ে যায় শহর থেকে গ্রামে। চায়ের কাপে উঠে ঝড়। তর্ক বিতর্কে আলোচনা চলে সর্বত্র। এই উদ্দীপনায় সামিল পেপারস লাইফ ম্যাগাজিনও।
ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পেপারস লাইফ আয়োজন করছে ‘টুকিটাকি বিশ্বকাপ’ নামে এক বিশেষ পর্ব। এই পর্বে আজ থাকছে ভেন্যুর কথা।
রাশিয়া বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ১৪ই জুন থেকে। একমাস ব্যাপী এই ফুটবল ফেস্টিভ্যালের পর্দা নামবে ১৪ই জুলাই। এই একমাস জুড়ে এই আয়োজনে ১২ টি স্টেডিয়ামে মোট খেলা হবে ৬৪ টি। আজ এই ১২টি স্টেডিয়াম নিয়ে আলোচনা করা যাক।
লুজনিয়াকি স্টেডিয়াম : রাশিয়ার সব থেকে বড় স্টেডিয়াম এটি। এক লাখেরও বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল ম্যাচ এবং গ্রূপ পর্বের চারটি, শেষ ষোলোর একটি ও একটি সেমিফাইনালসহ মোট ৭ টি খেলা অনুষ্ঠিত হবে। বিশ^কাপের ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামটিতে। তা ছাড়া গ্রুপ পর্বের ৪টি ম্যাচ এবং ফাইনালের পাশাপাশি শেষ ষোলোর ১টি ম্যাচ এবং সেমিফাইনালের ১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। স্টেডিয়ামটির পূর্ব নাম ছিল সেন্ট্রাল লেনিন স্টেডিয়াম। স্টেডিয়ামটির নির্মাণকাজ শুরু হয় ১৯৫৫ সালে। রাশিয়ার সবচেয়ে বড় এ স্টেডিয়ামটির অবস্থান মস্কোর কামোভনিকিতে এলাকায়।

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পুনরায় সংস্কার করা হয়েছে লুজনিয়াকি স্টেডিয়ামকে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ২০১৩ সালে স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হয় এবং কাজ সমাপ্ত হয় ২০১৭ সালে। এ কাজে খরচ হয়েছে ৩৫০ মিলিয়ন ডলার। এটি রাশিয়ার জাতীয় স্টেডিয়াম। দেশটির জাতীয় ফুটবল দলের অনুশীলনের জন্য ব্যবহৃত হয় এ স্টেডিয়ামটি। ১৪ জুন স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরবের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচের মধ্য দিয়ে বিশ^কাপ ফুটবলের ম্যাচ আয়োজনের সাক্ষী হবে লুজনিয়াকি স্টেডিয়াম।
সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়াম : সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৭ হাজার। স্টেডিয়ামটি ক্রেস্টবস্কাই স্টেডিয়াম নামেও পরিচিত। এ ছাড়া স্টেডিয়ামটিকে জেনিথ অ্যারেনাও বলা হয়। স্টেডিয়ামটির অবস্থান রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের ক্রিস্টভস্কাই আইল্যান্ডে অবস্থিত। ২০১৮ সালের রশিয়া বিশ্বকাপে স্টেডিয়ামটিতে মোট ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০০৭ সালে এবং উদ্বোধন করা হয় ২০১৭ সালে। সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে সর্বমোট ১ বিলিয়ন ডলার। ১৫ জুন মরক্কো এবং ইরানের মধ্যকার ম্যাচটির মধ্য দিয়ে বিশ^কাপ ফুটবরের ম্যাচ আয়োজনের সাক্ষী হবে এ স্টেডিয়ামটি। এ ছাড়া সেমিফাইনালের একটি এবং তৃতীয়স্থান নির্ধারণের ম্যাচটিও অনুষ্ঠিত হবে সেইন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে।

সচি স্টেডিয়াম : সচি স্টেডিয়ামটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। সুন্দর এ স্টেডিয়ামটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৭৯ মিলিয়ন মার্কিন ডলার। সচি স্টেডিয়ামটি ফিস্ট অলিম্পিক স্টেডিয়াম নামেও পরিচিত। স্টেডিয়ামটি দর্শক ধারণক্ষমতা ৪৭ হাজার ৬৫৯ জন। স্টেডিয়ামটির অবস্থান রাশিয়ার ক্রাসনোডারস্কি ক্রাই এলাকায়। এ স্টেডিয়ামটিতে বিশ্বকাপের মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ জুন পর্তুগাল এবং স্পেনের মধ্যকার ম্যাচ দিয়ে বিশ^কাপ যাত্রা শুরু হবে স্টেডিয়ামটির।

একটেরিনবার্গ অ্যারেনা : একটেরিনবার্গ স্টেডিয়ামটি নির্মিত হয় ১৯৫৭ সালে। স্টেডিয়ামটি সেন্ট্রাল স্টেডিয়াম ইয়েকাটেরিনবার্গ নামেও পরিচিত। স্টেডিয়ামটির অবস্থান রাশিয়ার ইয়েকাটেরিবার্গের ইউলিটসা রেফিনা নামক এলাকায়। বিশ্বকাপ উপলেক্ষে ২০১৪ সালে স্টেডিয়ামটির সংস্কার কাজ শুরু হয় এবং তা শেষ হয় ২০১৭ সালে। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৩৫ হাজার ৬৯৬ জন। এ স্টেডিয়ামে বিষকপের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্যাজান অ্যারেনা : ক্যাজান অ্যারেনা স্টেডিয়ামটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৪৫ হাজার ৩৭৯ জন। রাশিয়ার তাতারাস্টানে অবস্থিত ক্যাজান অ্যারেনা স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মত ৫ টি ম্যাচ।

নিজনি নবোগড়ড স্টেডিয়াম : মূলত ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নির্মাণ করা হয় এ স্টেডিয়াম। নিজনি নবোগড়ড স্টেডিয়ামের অবস্থান রাশিয়ার ইউলিটসনা ডলসহানসকাইয়া এলাকায়। ২০১৫ সালে শুরু হয়ে এ স্টেডিয়ামটির নির্মাণ কাজ তবে খুব শিগগিরই কাজ। এ স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৪৫ হাজার। রাশিয়া বিশ্বকাপের মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে।

(চলবে)
