বিজ্ঞানীদের ধারণা মতে, ডাইনোসর ভয়ংকর এক ধরণের সরীসৃপ। যাদের মনে করা হতো শীতল রক্তের।
তবে সম্প্রতি এক গবেষণায় জানা যায়, ডাইনোসরে রক্ত ঠান্ডা নয়, রীতিমতো উষ্ণ রক্ত বইত ডাইনোসরদের শরীরে। ডাইনো-ডিমের জীবাশ্ম পরীক্ষা করে ইয়েল বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদল এ তথ্য জানিয়েছে।
তাঁদের এই গবেষণার প্রধান গবেষক রবিন ডসনের মতে, ‘আমরা জানতে পেরেছি যে মেটাবলিজমের মাধ্যমে পরিবেশের নিরিখে দেহের উষ্ণতা বাড়ানোর বৈশিষ্ট্যটি ডাইনোসরদের এগিয়ে রেখেছিল।’
মাংসাশী ট্রুডন (টি-রেক্সের ছোট জ্ঞাতি ভাই) এবং দুই নিরামিশাষী মাইয়াসরাস ও দৈত্যাকার মেগালুলিথাস নামক তিন গোত্রের ডাইনোসরের ডিমের খোলসের জীবাশ্ম পরীক্ষা করেছেন গবেষকরা।
এই পরীক্ষা থেকে গবেষক দলের সিদ্ধান্ত, ডাইনোসরের ঠান্ডা রক্তের তত্ত্বকে ধ্রুব সত্য মেনে নেওার কোনো কারণ নেই।
ডসনের জানিয়েছে, ‘বিবর্তনের দিক থেকে দেখলে উষ্ণ রক্তের পক্ষীকুল ও শীতল রক্তের সরীসৃপের মাঝামাঝি রয়েছে ডাইনোসররা। আমাদের গবেষণা অনুযায়ী, তাদের প্রধান গোষ্ঠীগুলোর সকলেরই শরীরের তাপমাত্রা পারিপার্শ্বিকের তুলনায় উষ্ণতর ছিল।’

