ইদ আসছে। নাড়ির টানে ছুটছে মানুষ। ফাঁকা হচ্ছে ঢাকা। ঘরমুখো এ মানুষের আনন্দের সাথে বিড়ম্বনারও শেষ নেই। তীব্র যানজট যেন অসহনীয় হয়ে উঠেছে সে সব মানুষের কাছে, যারা নাড়ির টানে ঘরে ফিরছে ঢাকার যান্ত্রিক কোলাহল থেকে মুক্তির আশায়।
সকাল থেকে বঙ্গবন্ধু সেতুতে যানজট শুরু হয়। তীব্র গরম আর বৃষ্টির মাঝে বাড়ির পথে যাত্রীদের অসহনীয় কষ্টে পড়তে হচ্ছে।
দীর্ঘক্ষণ যানজটে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে সময় কাটানোর এক অনন্য পদ্ধতি খুঁজে বের করে যাত্রীরা। সেতুর মাঝে নেমে পড়েন ব্যাট বল নিয়ে। শুরু করেন ক্রিকেট খেলা।

যাত্রীরা কাছ থেকে জানা যায়, ঢাকাগামী যানবাহন ধীরগতিতে চললেও উত্তরবঙ্গগামী যানবাহন একেবারেই বন্ধ রয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বিশেষ করে নারী ও শিশুদের কষ্ট পেতে হচ্ছে বেশি।
ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ক্রিকেট প্রেমের দৃষ্টান্ত অনন্য হয়ে আছে। এরই মাঝে চলছে বিশ্বকাপ। সব মিলিয়ে এমন অসহ্য যানজটে ক্রিকেটকেই বেছে নেওয়া সময় কাটানোর অংশ হিসেবে।

