দুটি বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন রোনালদিনহো




বিয়ের জন্য প্রস্তুত হচ্ছেন রোনালদিনহো। তবে একজন নয়, একই সঙ্গে একই দিনে দুইজনকে নিজের জীবন সঙ্গিনী করবেন ব্রাজিলের এই সাবেক ফুটবল বিস্ময়।
এমনটিই ডাকি করেছে ব্রাজিলের এক গণমাধ্যম। গণমাধ্যমের দাবি, আগামী আগস্টে দুই বাগদত্তাকে বিয়ে করবেন রোনালদিনহো। বিশ্বকাপ শেষ হলেই প্রিসিলা কোয়েলহো ও বিয়াত্রিজ সুজা হবেন রোনালদিনহোর সহধর্মিনী। প্রিসিলা ও বিয়াত্রিজ গত ডিসেম্বর থেকেই রোনালদিনহোর বিলাসবহুল বাড়িতে থাকেন। ২০১৬ সাল থেকে বিয়াত্রিজের সঙ্গে সম্পর্ক রোনালদিনহোর। তবে প্রিসিলার সঙ্গে প্রেমের শুরু আরও কয়েক বছর আগে।
ব্রাজিলের ও দিয়া পত্রিকার কলামিস্ট লিও ডিয়াজ তার লেখনীতে দাবি করেন, আগস্টে রিওর সান্তা মনিকা কন্ডোনিয়ামের ভেতরে একান্ত এক অনুষ্ঠানে দুই বান্ধবীকে বিয়ে করবেন রোনালদিনহো। প্রিসিলা ও বিয়াত্রিজ বড় হয়েছেন বেলো হরিজন্তে। অ্যাটলেটিকো মিনেইরোর হয়ে খেলার সময় এ দুজনের সঙ্গে রোনালদিনহোর পরিচয় হয়েছে বলে মনে করা হয়। সে পরিচয় এখন বিয়ের পথে এগিয়ে চলেছে।
ভাইয়ের এই বহুগামিতায় অতিষ্ঠ রোনালদিনহোর বোন ডেইজি। আর সেই কারণে বিয়েতে আসবেন না বলে জানিয়েছেন তিনি।
দুই বান্ধবীকে সন্তুষ্ট রাখতে যথাযথ দায়িত্ব পালন করেন রোনালদিনহো। একই উপহার তোলা থাকে দুইজনের জন্যই। দুজনকেই দেড় হাজার পাউন্ড হাতখরচা দেওয়া হয়। এই জানুয়ারিতে দুজনকে একই সঙ্গে বিয়ের আংটি পরিয়েছেন। অন্তত ব্রাজিলিয়ান কলামিস্ট লিও ডিয়াজ এমনটাই বলছেন।
ফুটবল মোহনীয়তে তো মুগ্ধ করেছিলেন অনেক ফুটবলপ্রেমীর হৃদয়। পায়ের জাদুতে ছুটে চলেছে, প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছেন। সেই জাদুর শক্তি এতটাই বেশি ছিল, একই সঙ্গে দুই অপ্সরীর মন পর্যন্ত জিতে নিলেন রোনালদিনহো।