দ্বিতীয় টেস্টেই জয়ের অনন্য রেকর্ড আফগানিস্তানের


paperslife

আফগানিস্তান প্রথম টেস্ট খেলেছিল ভারতের বিপক্ষে। আয়ারল্যান্ড লড়েছিল পাকিস্তানের সঙ্গে। কিন্তু কোনো দলই প্রথম টেস্টে জয়ের দেখা পায়নি। বরং নাস্তানাবুদ হয়েই টেস্ট পরিবারের সদস্য হতে হয়েছিল দুই দলকে। নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট হারা দুইদল একে অপরের মুখোমুখি হয় দ্বিতীয় টেস্টে। তাই ড্র না হলেও অনুমিতভাবেই দ্বিতীয় টেস্টেই যে একটি দল নিজেদের প্রথম টেস্ট জয়ের সাক্ষী হতে চলেছে ধরেই নেওয়া হয়েছিল। সেই জয়ে আফগানিস্তানের পাল্লাটাই ভারী ছিল।

আর সে জয়ে ইতিহাসটা নিজের করে নিল রশিদ খান, মোহাম্মদ নবী, মোহাম্মদ শেহজাদরা। ভারতের দেহারদুনে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে প্রথম টেস্ট জয় আফগানিস্তানের।

এ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করা আয়ারল্যান্ড অলআউট হয় ১৭২ রানে। সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন মুরতাঘ। এছাড়া ডকরেল ৩৯ ও স্টার্লিং ২৬ করেন। নবী ও আহমেদজাই তিনটি করে এবং রশিদ খান ও সালিমখেইল দুটি করে উইকেট পান।

জবাবে রহমত শাহর ৯৮, আসগর আফগানের ৬৭ ও শাহিদীর ৬১ রানের উপর ভর করে ১৪২ রানের লিডে আল আউট হয় ৩১৪ রানে। আয়ারল্যান্ডের হয়ে থম্পসন তিনটি এবং ম্যাকব্রাইন, ডকরেল ও ক্যামেরুন দুটি করে উইকেট পান।

দ্বিতীয় ইনিংসে ২৮৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ফলে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৪৯। আয়ারল্যান্ডের পক্ষে ব্যালব্রাইন ৮২ এবং কেভিন ও ব্রাইন ৫৬ রান করেন। ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার রশিদ খানের।

জবাবে রহমত শাহ এর ৭৬ এবং ইহসানুল্লাহর ৬৫ রানে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে আফগানিস্তান।

এই জয়ে টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি ইতিহাসে মাত্র দ্বিতীয় টেস্টেই জয়ের অনন্য রেকর্ড গড়ে আফগানিস্তান।

প্রথম টেস্ট জয়ের পথে কার কতটি ম্যাচ লেগেছিল :
অস্ট্রেলিয়া ১ ম্যাচ
ইংল্যান্ড ২ ম্যাচ
পাকিস্তান ২ ম্যাচ
আফগানিস্তান ২ ম্যাচ
উইন্ডিজ ৬ ম্যাচ
জিম্বাবুয়ে ১১ ম্যাচ
দক্ষিণ আফ্রিকা ১২ ম্যাচ
শ্রীলঙ্কা ১৪ ম্যাচ
ভারত ২৫ ম্যাচ
বাংলাদেশ ৩৫ ম্যাচ
নিউজিল্যান্ড ৪৫ ম্যাচ