নতুন গ্রহাণুটি কি পৃথিবীর নতুন চাঁদ?


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

চাঁদের পাশাপাশি নতুন করে এক গ্রহাণু বা ‘ছোট চাঁদ’ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আন্তর্জাতিক মহাকাশ বিষয়ক ইউনিয়নের স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে অবস্থিত মাইনর প্ল্যানেট সেন্টার মঙ্গলবার এই ‘ছোট চাঁদ’ খুঁজে পাওয়ার বিষয়টি জানায়।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নাসার গবেষণা প্রতিষ্ঠান দ্য কাটালিনা স্কাই সার্ভে পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুগুলোর গতিপথ নজরে রাখে।

এই প্রতিষ্ঠানের কর্মকর্তা ওয়ার্জকোর্স বলেন, এটি সন্দেহাতীতভাবে দুর্দান্ত এক ঘটনা। কেননা কয়েক কোটি গ্রহাণুর মধ্য থেকে একমাত্র এই গ্রহাণুটি বর্তমানে পৃথিবীকে প্রদক্ষিণ করছে।

অবশ্য পৃথিবীকে প্রদক্ষিণ করা প্রথম গ্রহাণু নয় ‘২০২০ সিডি৩’। এর আগে ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু করে ২০০৭ সালের জুন মাস পর্যন্ত ‘২০০৬ আরএইচ১২০’ নামের অপর এক গ্রহাণু পৃথিবীকে প্রদক্ষিণ করে।

এই নতুন ‘ছোট চাঁদ’ আসলে একটি গ্রহাণু যার নাম রাখা হয়েছে ‘২০২০ সিডি৩’। এটি আকারে ১.৯ মিটার চওড়া এবং ৩.৫ মিটার লম্বা। আর সে কারণেই চাঁদের মত খালি চোখে দেখা যাবে না তাকে।

https://twitter.com/WierzchosKacper/status/1232460436634656769