স্পেনের মায়োরকায় একটি বিমানবন্দর।রানওয়েতে ইজিজেটের একটি বিমান চলছে আবার থামছে আবার চলছে। সামনেই হেলেদুলে চলছে একটি ফ্লামিংগো (এক প্রজাতির পাখি)।
মুহূর্তটিকে ক্যামেরাবন্দী করেছেন বিমানবন্দরের এক কর্মী। পরে তিনি সেটা পোস্ট করেন টুইটারে।
টুইটারে মজার মজার মন্তব্যসহ ১ হাজার ২০০ ‘লাইক’ পেয়েছে ভাইরাল ভিডিওটি।
Un flamenco recibía esta mañana a los pasajeros que llegaban al aeropuerto de Palma. Muy elegante, paseando por la plataforma…. pic.twitter.com/xmNBui2WtI
— 😉Controladores Aéreos 🇪🇸 (@controladores) April 7, 2019
ডেইলি মেইলের প্রকাশিত ভিডিওটিতে দেখা যায়,পাখিটি গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। তার পিছু পিছু ধীরে ধীরে এগিয়ে চলছে উড়োজাহাজ। পাখিটি থামলে বিমানটিকেও বাধ্য হচ্ছে থামতে।

