পাটমন্ত্রী কোন করোনায় আক্রান্ত? করোনা কত প্রকার?


পাটমন্ত্রী কোন করোনায় আক্রান্ত? করোনা কত প্রকার?

দেশের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী করোনাভাইরাসে নয় বরং ২২২-E নামক ফ্লুতে আক্রান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর-এর পরিচালক ডা.মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আইইডিসিআর-এর পরিচালক জানান, ২২২-E ফ্লু করোনাভাইরাসের সাধারণ প্রকার।এই ভাইরাসে আক্রান্ত হলে আইসোলেশনের প্রয়োজন নেই। এমনকি প্রয়োজন নেই পরীক্ষা-নিরীক্ষারও।

এমতাবস্থায় প্রশ্ন জাগা স্বাভাবিক করোনাভাইরাস কত প্রকার, আর কোন করোনা চিন্তার কারণ? গবেষণা মতে, রোগীদের শরীরে নিউমোনিয়া তৈরি করছে, এমন ভাইরাস সবসময়েই উদ্বেগজনক।

করোনাভাইরাসও এমন ধরনের ভাইরাস। যা সাধারণত পাখি এবং স্তন্যপায়ী প্রাণীর শ্বাস নালীতে আক্রমণ করে। এই ভাইরাসের কারণে হতে পারে সাধারণ সর্দি। আবার ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা শ্বসনতন্ত্র মারাত্মক সমস্যা। সুতরাং সব ধরনের করোনাভাইরাসেই মৃত্যু হয় না। কিছু করোনাভাইরাসের কারণে সাধারণ সর্দির হয় মাত্র।

গবেষকরা সর্বপ্রথম ১৯৩৭ সালে করোনভাইরাস আবিষ্কার করেন একটি পাখির দেহে। তবে বিজ্ঞানীরা ১৯৬০ এর দশকে প্রথম মানুষের সর্দিতে হিউম্যান করোনভাইরাস (এইচসিওভি -HCoV)এর অস্তিত্ব পেয়েছিলেন। দুটি হিউম্যান করোনাভাইরাস (HCoV) সাধারণ সর্দির অন্যতম কারণ OC43 এবং 229-E। মূলত আকৃতির কারণে এদের নামকরণ করা হয়েছে ‘করোনাভাইরাস’। লাতিন ভাষায় করোনা শব্দের অর্থ ‘বর্ণবলয়’, ‘চক্র’ বা ‘মুকুট’। প্রাণিবিদ্যার ভাষায় করোনাভাইরাসের সাব-ফ্যামিলি: Coronavirinae, ফ্যামিলি: Coronaviridae ।

ভাইরাসের তীব্রতা ও ছড়িয়ে পড়ছে তার উপর ভিত্তি করে হিউম্যান করোনাভাইরাস প্রকারভেদ করা হয়েছে। ডাক্তাো শনাক্ত করতে পেরেছেন যে সাত ধরনের করোনাভাইরাস মানুষের দেহে সংক্রমিত হতে পারে।

সাধারণ ধরনের মধ্যে রয়েছে:

  • 229E (আলফা করোনাভাইরাস)
  • NL63 (আলফা করোনাভাইরাস)
  • OC43 (বিটা করোনাভাইরাস)
  • HKU1 (বিটা করোনাভাইরাস)

দুর্লভ হলেও MERS-CoV প্রজাতির করোনা মারাত্বক। যা কিনা মিডল ইস্ট রেসপাইটরি সিন্ড্রোমের কারণ। এই কারণে এর নামকরণ (Middle East respiratory syndrome- MERS) আর করোনাভাইরাসের সংক্ষিপ্ত CoV ।

Sars-CoV (severe acute respiratory syndrome- SARS)-ও এমনি। তীব্র শ্বাস প্রশ্বাসের সমস্যার জন্য দায়ী এই ভাইরাস। তবে এই ভাইরাসের যে স্ট্রেন সবচেয়ে বিপজ্জনক তা হলো Sars-CoV-2। ২০১৯-এ শনাক্ত হওয়া করোনাবাইরাসে এই নতুন স্ট্রেন COVID -19 রোগের জন্য দায়ী।