পিপিই নেই, আছে ইচ্ছা শক্তি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে বিশ্বজুড়ে সামাজিক দুরুত্ব বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু স্বাস্থ্য সেবায় যারা আছেন, তারা কি করে দূরে থাকবেন? একারণে এর পরীক্ষাতেও বেগ পেতে স্বাস্থ্যকর্মীদের।

নমুনা সংগ্রহের সময় নিতে পূর্ণ সুরক্ষা ব্যবস্থা, প্রয়োজন পড়ে পিপিইর। তারপরও সন্দেহে থাকেন স্বাস্থ্যকর্মীরা। পিপিই না থাকলে কি করবেন? তবে পিপিই ছাড়াই যে করোনাভাইরাস পরীক্ষা করা যায়, এমন অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছে দক্ষিণ কোরিয়া।

এমন পরিস্থিতিতে পরিস্থিতিতে বিশেষ ধরনের বুথ চালু করেছে দেশটি। কাঁচে ঘেরা বুথের ভেতর থেকে সম্ভাব্য আক্রান্তদের নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা।

সংবাদমাধ্যম দ্য কোরিয়া হেরাল্ড জানায়, দক্ষিণ কোরিয়ার বুশান অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষার জন্য এক ধরনের বুথ চালু করেছেন সেখানকার স্থানীয় এক চিকিৎসক।

ডা. আহ্ন ইয়ো হ্যুন নামে ওই চিকিৎসকের উদ্ভাবিত বুথের ভেতর থেকে স্বাস্থ্য কর্মীরা নমুনা সংগ্রহ করবেন। তাই, তাদের কোনো প্রকার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের (পিপিই) প্রয়োজন হবে না।

৪১ বছর বয়সী এই চিকিৎসক জানান, এই ধরনের বুথ স্বাস্থ্যকর্মী ও রোগী উভয়কেই সুরক্ষিত রাখবে। স্বাস্থ্যকর্মীরা নিশ্চিন্তে কাজ করতে পারবেন।

বুথে স্বাস্থ্যকর্মীদের পিপিইর প্রয়োজন নেই। কারণ তারা বুথের ভেতরে থাকবেন। বুথের স্বচ্ছ কাঁচের দেয়ালে স্থায়ীভাবে গ্লভস সংযুক্ত করা আছে। গ্লভসে হাত ঢুকিয়ে ছিদ্র দিয়ে তারা বাইরে দাঁড়িয়ে থাকা রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করবেন।

এই বুথ একদিকে যেমন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে, অন্যদিকে পরিবেশ দূষণও কমায়। অনেকক্ষেত্রে একটি পিপিই একবারের বেশি ব্যবহার করা যায় না।

ফলে, বিপুল পরিমাণ মেডিকেল বর্জ্য তৈরি হয় যেগুলো পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সবসময় পিপিই গায়ে দেওয়া, নিয়ম অনুযায়ী পরিবর্তন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অপসারণ করতে গিয়ে প্রচুর অর্থ ও সময়ের প্রয়োজন হয়।