প্রথম গোল করতে বল স্পর্শ করেন মাত্র তিনবার



২০১৫ সালে আন্তর্জাতিক ফুটবলে লিথুয়ানিয়ার বিপক্ষে অভিষেক হয় হ্যারি কেইনের। সেই ম্যাচেই প্রথম গোলটি দিতে তিনি সময় নিয়েছিলেন মাত্র ৭৯ সেকেন্ড। আর গোলটি দিতে তাকে ফুটবল স্পর্শ করতে হয়েছে মাত্র তিনবার।
চলমান বিশ্বকাপে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার ইংল্যান্ডের এই তারকা ফুটবলার গোল করার দক্ষতার জন্য সবসময়ই প্রশংসা কুড়িয়েছেন। প্রিমিয়ার লীগের দু’বারের শীর্ষ গোলদাতা কেইন এককভাবে এখন পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের মালিক।
শেষ ষোলোতে কলাম্বিয়াকে হারানো পেনাল্টি গোলের মাধ্যমে তার গোলের সংখ্যা ছটি। কেইনের পরে এগিয়ে আছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু এবং ফরাসী তারকা কিলিয়েন এমবাপ্পে।
প্রসঙ্গত, ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে গ্যারি লিনেকারও ছটি গোল করেছিলেন তবে এবার কেইনের সামনে আরও অন্তত দুটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে। সেই অর্থে ব্রিটিশদের ইতিহাসে সব থেকে বেশি গোলের মালিক হতে চলেছেন হ্যারি।
মজার বিষয় হলো বিশ্বকাপে হ্যারি কেইন ছটি গোল করতে শট মেরেছেন দশটি।
গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা;
হ্যারি কেইন, ইংল্যান্ড : বিশ্বকাপে তার গোল ছয়টি। তিনটি এসেছে পেনাল্টি থেকে। আর একটি হেড থেকে ও দুটি বক্সের ভেতর থেকে।
রোমেলু লুকাকু, বেলজিয়াম : চারটি গোল করেছেন লুকাকু যার তিনটি বক্সের ভেতর থেকে আর একটি হেডে।
গ্রিজম্যান, ফ্রান্স : ফরাসী তারকা গ্রিজম্যানের তিন গোলের মধ্যে দুটি পেনাল্টি আর একটি বক্সের বাইরে থেকে নেয়া শটে।
কিলিয়েন এমবাপ্পে, ফ্রান্স : এমবাপ্পের তিনটি গোলই এসেছে বক্সের ভেতর থেকে। এছাড়া দুটি করে গোল আছে ক্রোয়েশিয়া মদরিচ আর বেলজিয়ামের হ্যাজার্ডের।
আরও পড়ুন;
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্ব জয়ের স্বপ্ন
রুশ নারীদের পটানোর নির্দেশনা দিয়েছে আর্জেন্টিনা
সেমিফাইনালেই আর্জেন্টিনার প্রাপ্তি!