প্রথম ভাষায় ষষ্ঠ বাংলা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বিশ্বে প্রায় ২২৮ মিলিয়ন বা ২২ কোটি ৮০ লাখ মানুষের প্রথম ভাষা হিসেবে ব্যবহৃত হয় বাংলা।

জার্মানভিত্তিক গবেষণা প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টা একটি প্রতিবেদনে এমন এক তথ্য জানিয়েছে। সংখ্যার দিক থেকে একইসঙ্গে প্রথম ভাষা হিসেবে বিশ্বে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ।

স্ট্যাটিস্টার প্রতিবেদন থেকে জানা যায়, বিশ্বে প্রথম ভাষা হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় চীনা ভাষা বা মান্দারিন। প্রায় এক হাজার ৩১১ মিলিয়ন মানুষ এই ভাষায় কথা বলেন।

দ্বিতীয় অবস্থানে আছে স্প্যানিশ ভাষায় কথা বলে, ৪৬০ মিলিয়ন মানুষ। ইংরেজি ভাষার অবস্থান তৃতীয়, ৩৭৯ মিলিয়ন লোক প্রথম এ ভাষায় কথা বলেন।

এছাড়া প্রথম ভাষা হিসেবে হিন্দি ও আরবি ভাষায় কথা বলেন ৩৪১ মিলিয়ন ও ৩১৯ মিলিয়ন মানুষ।

এ তালিকার শীর্ষ দশে আরও আছে ধারাবাহিকভাবে পর্তুগিজ, রুশ, জাপানিজ এবং লান্ডা।