ফেস রিকগনিশন নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে মাইক্রোসফট


ফেস রিকগনিশন নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে মাইক্রোসফট

মাইক্রোসফট ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে। এ প্রযুক্তি ব্যবহারে গোপনীয়তা ও মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা থাকায় প্রতিষ্ঠানটি এ আহ্বান জানিয়েছে।
মাইক্রোসফটের প্রধান আইন কর্মকর্তা ব্র্যাড স্মিথ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে এক ব্লগ পোস্টে লেখেন, এ প্রযুক্তি মানবাধিকার ও গোপনীয়তার ক্ষেত্রে বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
কারণ অনুমতি ছাড়া ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহারকারীর ওপর নজরদারির সুযোগ রয়েছে। যেমন কোনো রাজনৈতিক কর্মসূচিতে কারা অংশ নিয়েছে, তা শনাক্তে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে মানুষের মধ্যে উদ্বেগ থাকছে।
মাইক্রোসফটসহ অন্য প্রযুক্তি কোম্পানিগুলো কয়েক বছর ধরেই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে আসছে। তবে এর মাধ্যমে ভুল তথ্য সরবরাহের অভিয়োগ রয়েছে।