বরিশালে লঞ্চের ধাক্কায় অপর লঞ্চে এক যাত্রী নিহত


বরিশালে লঞ্চের ধাক্কায় অপর লঞ্চে এক যাত্রী নিহত

ঘন কুয়াশায় ব‌রিশালে মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় অপর এক লঞ্চের এক যাত্রী নিহত। বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে আহত এক যাত্রী।গতরাত দেড়টায় বরিশালের কালীগঞ্জে চাঁদপুরের সীমান্তবর্তী মেঘনায় এই ঘটনা ঘট‌ে।নিহত সাকিব ঢাকার কেরানীগঞ্জে দর্জীর কাজ করেন। শনিবার রাতে সে বরিশাল থে‌কে ঢাকা যাওয়ার জন্য লঞ্চ‌ে ওঠে। মাঝ রাতে কুয়শার কারণ‌ে চরে আটকে যায় লঞ্চটি। এসময় পেছন থেকে আ‌রেক‌টি লঞ্চ ধাক্কা দি‌লে এ দুর্ঘটনা ঘ‌টে।নিহত সাকিবের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ‌ে, আহত নূর মোহাম্মদের বাড়ি বরিশাল সদর উপজেলার চরকাউয়ায়।