সমুদ্র ভ্রমণে যাওয়ার কথা ছিল তাদের। ছুটি কাটাতে একান্তে সময় কাটাতে চেয়েছিলেন দুজন। তা আর হলো কই?
করোনার আতঙ্ক বিশ্বে এমন প্রভাব ফেলেছে যে অধিকাংশ দেশেই পর্যটন বন্ধ। পাশাপাশি মানুষকে যথা সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাই অনেকের পূর্বপরিকল্পনা ভেস্তে গেছে।
বুদ্ধি থাকলে বাড়িতে থেকেও সমুদ্রে যাওয়া যায়। ঘুরে বেরানো যায়! অস্ট্রেলিয়ান এক দম্পতি সেই উপায় জানালেন।
বাড়িতেই ক্রুজের আনন্দ নিতে এক সুন্দর, নিরাপদ পথ বের করে নেন অস্ট্রেলিয়ার ওই দম্পতি। জেনি ট্রিল নামে এক নারী টুইটার ইউজারের হ্যান্ডলে গত ১৩ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ দম্পতি বাড়ির মধ্যে একটি বড় টিভির সামনে সোফায় বসে রয়েছেন। পা তুলে দিয়েছেন সামনের একটি নীচু ডেস্কে। আর টিভিতে চলছে নীল সমুদ্রের ভিডিও। আর তারা হাতে পানপাত্র নিয়ে বিভোর হয়ে সেই দৃশ্য দেখছেন। দেখে মনে হচ্ছে, কোনও ক্রুজের ডেকে বসে সমুদ্রে দেখার আনন্দ নিচ্ছেন।
Cruise cancelled? 🚢No problem 🤣 #Covid_19 #coronavirus #CoronavirusPandemic #CoronaOutbreak #coronavirusaus #covid19australia #royalcaribbean #cruiseships #cruise pic.twitter.com/3JHMsanDHv
— Jayne (@jaynetrill) March 13, 2020

