বিশ্বকাপ দলে আছেন, তবুও খেলবেন না!



ঘরের মাঠে বিশ্বকাপ। এমন বিশ্বকাপে সুযোগ পাওয়া তো ভাগ্যের ব্যাপার! সুযোগ মিলেছে, কিন্তু অ্যালেক্স হেলস বিশ্বকাপ খেলবেন কি না – এ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

জানা গেছে, ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন ইংলিশ ওপেনার হেলস।

দুদিন আগেই বিশ্বকাপ দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলে নেই কোনো চমক। জ্যাসন রয় আর জনি বেয়ারস্টোর সঙ্গে ব্যাকআপ ওপেনার হিসেবেই দলে জায়গা পেয়েছিলেন হেলস। কিন্তু ব্যক্তিগত কারণে নেওয়া সাময়িক এই বিরতিতে বিপাকে পড়তে যাচ্ছে ইংল্যান্ড দলই।

তার এই সাময়িক বিরতির খবর জানায় তার কাউন্টি দল নটিংহামশায়ার। তারা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘অ্যালেক্স হেলস কিছু ব্যক্তিগত কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছে। সে কবে ফিরবে, তা বলা যাচ্ছে না।’

ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত, তা অবশ্য এখনো জানা যায় নি। সত্যি যদি হেলস না খেলেন, তবে বিশ্বকাপ দলে তার বদলি কে হবেন? এখন সেটিই দেখার বিষয়।