বিশ্বকাপ ফুটবলের প্রাকবাছাই পর্বে জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লাওসের সাথে গোল শূন্য ড্র করলেও মূল বাছাইপর্বে পৌঁছাতে অসুবিধা হয় নি।
কেননা, লাওসের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল জামাল ভূঁইয়ার দল। আর সেই গোলের কারণেই পরবর্তী রাউন্ডে ফুটবলের বাংলাদেশ।
সেখানে লড়তে হবে এশিয়ার পরাশক্তিদের সাথে। ২০২২ কাতার বিশ্বকাপে সুযোগ পেতে ৪০ দলের মধ্যে হতে হবে শীর্ষ চার দল। তবেই পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট।
এই ৪০ দলকে আটটি গ্রূপে ভাগ করা হবে। প্রতিটি গ্রূপে থাকবে পাঁচটি করে দল। এই পাঁচটি হোম এন্ড এওয়ে-এই ভিত্তিতে লড়বে একে ওপরের সাথে।
প্রতিটি গ্রূপের শীর্ষ দুই দল সহ পাঁচটি গ্রূপের সেরা চার তৃতীয় স্থান নির্ধারণকারী দল মিলিয়ে মোট ১২টি দল পরবর্তী রাউন্ডে সুযোগ পাবে।
এই ১২টি দলকে আবার দুই গ্রূপে ভাগ করে দেওয়া হবে। সেখান থেকে প্রতিটি গ্রূপের শীর্ষ দুটি দল সুযোগ পাবে কাতার-২০২২ বিশ্বকাপে। আর দুই গ্রূপের তিন নম্বর দল একে অপরের সাথে প্লে অফ খেলে সুযোগ পেতে পারে।
আগামী ১৭ই জুন মূল বাছাইপর্বের প্রথম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ভাগ্যে আছে কোন দলগুলো জানা যাবে সেদিন।
এশিয়ার পরাশক্তি দলগুলোর সাথে লড়াই করে ১৮৯ অবস্থানে থাকা একটি দেশের জন্য কঠিনই নয়, অসম্ভবই বটে। তবে মিরাকল বিশ্বাসী এ জাতি আশায় বুক বেঁধে আছে, জামাল ভূঁইয়াদের বাংলাদেশ হয়ত অসম্ভবকে সম্ভব করেই এগিয়ে নিয়ে যাবে ক্রিকেটের দেশেই ফুটবলকে।

