দেশে করোনা প্রকোপের কারণে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টস কারখানার শ্রমিকদের হাতে মার্চ মাসের বেতন তুলে দিয়েছেন ২৭৮টি কারখানার মালিক।
আজ শুক্রবার (১০ এপ্রিল) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।সেইসাথে আগামী ১৬ এপ্রিলের মধ্যে সবাই যেন বেতন পেতে পারেন, সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজিএমইএ এবং বিকেএমইএ।
জানা গেছে, জরুরি পণ্য, মাস্ক ও চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) করোনা প্রতিরোধের সামগ্রী তৈরি করতে বৃহস্পতিবার পর্যন্ত (৯ এপ্রিল) ২৬টি পোশাক কারখানা খোলা ছিল। বৃহস্পতিবার সাভারের আশুলিয়ায় ৬টি কারখানা খোলা ছিল।
গাজীপুরে ১৩টি এবং চট্টগ্রামে খোলা ছিল ৭টি কারখানা। তবে করোনার কারণে লকডাউন থাকায় বুধবারের মতো বৃহস্পতিবার কোনও কারখানা খোলা রাখা হয়নি নারায়ণগঞ্জে।
উল্লেখ্য, দেশের করোনা প্রকোপের কারণে সরকারি ছুটির সাথে সমন্বয় করে বন্ধ রাখা হয়েছে কারখানাগুলোও।

