বৈশাখে চুলের বাহারি সাজ



উৎসবের দিনে নিজের চুল সাজাতে সবাই পছন্দ করে। আবার বৈশাখের দিন নিজের চুলকে সাজাতে এমন অনেক বাহারি রকমের চুলের ফ্যাশন করেন অনেকে।

আসন্ন এই বৈশাখী উৎসবে চুলের ফ্যাশন কি রকম হতে পারে তাই নিয়েই আমাদের আজকের আয়োজন।  চলুন জেনে নেয়া যাক –

পহেলা বৈশাখ বা বছরের প্রথম এই উৎসবের দিনটিতে সকলের মাঝেই নিজেকে বাঙালি হিসেবে ফুটিয়ে তোলার উপর গুরুত্ত থাকে। এ সময় খোপা অথবা বেণি যেকোনো একটি উপায়ে নিজের চুলকে সাজাতে পারেন। তবে নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কিছুটা অগোছালো খোপা (মেসি বান) করতে পারেন।
চুল পাফ করে বা খুব বেশি স্প্রে ব্যবহার করে চুল সাজানো যাবে না। বরং এতেই ভাল দেখাবে নিজেকে। তবে যাদের কপালের দিকটা চওড়া তারা সামনে একটু ‘ব্যাংগস’ রাখতে পারেন।
চুল বড় অথবা ছোট যেভাবে মানানসই হবে সেভাবে বেণী করতে পারেন। পহেলা বৈশাখে নিজের চুলকে আকর্ষণীয় করতে ফুল ব্যবহার করতে পারেন। তবে সে ক্ষেত্রে শুকনা ফুল বেছে নিন। আবার বিকেলে নতুন তাজা ফুল পরার সুযোগ থাকলে তাজা ফুলই পরতে পারেন।
চুল বাধাতে ফিতাও ব্যবহার করতে পারেন এদিন। ফিতা দিয়ে চুল বাধার বিষয়টি দেশীয় ভাব আনতে পারে, যদি তা চুলের সাথে মানিয়ে যায়।