ব্যাংক নোট থেকে জৈব সার!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

বাজারে প্রচলিত ২০ পাউন্ডের কাগজের নোটগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইংল্যান্ড’। যার মূল্য চার হাজার কোটি পাউন্ড।

নোটগুলো পচিয়ে তৈরি করা হচ্ছে কম্পোস্ট, যা কৃষিজমির উর্বরাশক্তি বৃদ্ধিতে ব্যবহৃত হবে।

ব্রিটেনের মোট ব্যাংক নোটের দুই তৃতীয়াংশের পরিবহন ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে বহুজাতিক নিরাপত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান জিফোরএস।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা মার্ক সুন্ডারেস বলেন, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। সাধারণ মানুষ অবশ্য খুব একটা টের পাবে না।

উক্ত নোট প্রতিস্থাপন করে বাজারে ছাড়া হবে নতুন পলিমারে তৈরি ২০ পাউন্ডের নোট।

ব্রিটেনের পুরনো ২০ পাউন্ডের নোটটিতে রয়েছে বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের ছবি। এটি এরই মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে এগুলো ব্যাংক বা ক্যাশ সেন্টারে ফিরে আসছে। আবার অনেকে এসব নোট তাদের ক্যাশ মেশিনেই রিসাইকেল করছে।

পুরনো ২০ পাউন্ডের নোট প্রত্যাহার শুরু হয়েছে ২০১৯ সালের শুরুর দিকে। স্বয়ংক্রিয় মেশিনে নোটের বান্ডিল থেকে পুরনো নোটগুলোকে আলাদা করার পর কেটে কুচি কুচ করে ফেলা হচ্ছে। একাধিক প্রতিষ্ঠান ও সংস্থা এ কাজ করছে। ২০২১ সালের মধ্যেই নোট প্রত্যাহার শেষ হবে বলে জানিয়েছে সংস্থাগুলো।

সূত্র : বিবিসি